সেন্ট্রাল সিল্ক বোর্ডে ৭৯ সায়েন্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিস্ট ও অ্যাসিস্ট্যান্ট পদে ৭৯ জনকে নিচ্ছে সেন্ট্রাল সিল্ক বোর্ডে। নিয়োগ হবে বিভিন্ন স্পেশ্যালাইজেশনে। এটি ভারত সরকারের টেক্সটাইলে মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। একাধিক পদের ক্ষেত্রে আলাদাভাবে আবেদন করতে হবে।
সায়েন্টিস্ট-সি: শূন্যপদ ৩টি (অসং)। এরমধ্যে থেকে স্পেশ্যালাইজেশনে অনুযায়ী শূন্যপদ হল — বিয়োটেকনোলোজিতে ১টি, সিল্কওয়ার্ম প্যাথলজিতে ১টি, সিল্কওয়ার্ম ফিজিওলোজিতে ১টি। সায়েন্স/ অ্যাগ্রিকালচার সায়েন্সের মাস্টার ডিগ্রিধারীরা ৪ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অ্যাগ্রিকালচার সায়েন্সের ডক্টরেট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে ৬৭,৭০০ – ২,০৮,৭০০ টাকা।
সায়েন্টিস্ট-বি: শূন্যপদ ৫৯টি (অসং ২৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৫, ওবিসি ১২, আর্থিকভাবে দুর্বল ৬, শ্রবণ প্রতিবন্ধী ১, দৃষ্টি প্রতিবন্ধী ১)। এরমধ্যে থেকে স্পেশ্যালাইজেশনে অনুযায়ী শূন্যপদ হল — অ্যাগ্রোনোমিতে ৪টি, বটানিতে ৩টি, প্ল্যান্ট ফিজিওলোজিতে ২টি, এন্টোমোলজিতে ১০টি, সিল্কওয়ার্ম ব্রিডিং ও জেনেটিক্সে ৩টি, সিল্কওয়ার্ম প্যাথোলজিতে ২টি, সিল্কওয়ার্ম ফিজিওলোজিতে ৫টি, প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্সে ৩টি, প্ল্যান্ট প্যাথোলজিতে ৩টি, সেরিকালচারে ২৪টি। সায়েন্স/ অ্যাগ্রিকালচার সায়েন্সের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।
সায়েন্টিস্ট-বি: শূন্যপদ ১৫টি (অসং ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১, অস্থি প্রতিবন্ধী ১)।টেক্সটাইল টেকনোলজির বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। এই পদটিতে নিয়োগ হবে ব্যাঙ্গালোরের সেন্ট্রাল সিল্ক টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে।
অ্যাসিস্ট্যান্ট (টেকনিক্যাল): শূন্যপদ ২টি (অসং)। অন্তত ৫০ শতাংশ নম্বর সহ এন্টামোলজি/ জুলজি/ বটানি/ অ্যাগ্রিকালচার/ সেরিকালচার/ কেমিস্ট্রির দ্বিতীয় শ্রেণির ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
বয়স ও মাইনে: সবক্ষেত্রেই বয়স ও শিক্ষাগত যোগ্যতার হিসেবে করতে হবে ১৭-৬-২০২০ তারিখের হিসেবে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই পদ্ধতি: প্ৰার্থীবাছাই হবে সায়েন্টিস্ট পদের ক্ষেত্রে অনলাইন/ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে হবে অনলাইন/ লিখিত পরীক্ষা। এতে সফল প্রার্থীদের হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। পরীক্ষার বিস্তারিত সিলেবাস পাবেন নিচে বলা ওয়েবসাইটে।
আবেদনের পদ্ধতি: আবেদন করবেন অনলাইনে www.csb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ জুলাইয়ের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি স্ক্যান করে রাখবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর। এটি লিখে রাখবেন। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে অ্যাপ্লিকেশন নম্বর সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এটি পাঠাতে হবে। এই নির্দিষ্ট জায়গায় সই করবেন। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের জেরক্স।
এগুলি একটি খামে ভরে তার ওপর লিখবেন ‘Application for the post of……’. এবার দরখাস্ত স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টে এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ২০ (ত্রিপুরা, অসম, আনন্দমান ও নিকোবর সহ উত্তর-পূর্বাঞ্চলের ক্ষেত্রে ৩০) জুলাইয়ের মধ্যে। এই ঠিকানায়: Member-Secretary, Central Silk Board, Ministry of Textiles, Government of India, Hosur Road, B.T.M. Layout, Madiwala, Bangalore – 560 068. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: CSB/2/2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করুন– রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

