আইআইটি ধানবাদে ৭৩ অ্যাসিস্ট্যান্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৭৩ জনকে নিচ্ছে ধানবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। নিয়োগ হবে অ-শিক্ষক পদে।
অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা এম এস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ইত্যাদি কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষ হলে এবং কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৪০টি এবং হিন্দি টাইপিংয়ে মিনিটে ৩৫টি শব্দের গতি থাকলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে লেভেল-৩ অনুযায়ী।
প্রার্থীবাছাই হবে স্ক্রিনিং টেস্ট, ট্রেড টেস্ট, মেইন এক্সাম, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে www.iitism.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ আগস্টের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। অনলাইনে জমা দেবেন এসবিআই কালেক্ট ফেসিলিটির মাধ্যমে। তফশিলি, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

