biologistState Government 

জলপাইগুড়ি হাসপাতালে ৬ বায়োলজিস্ট, টেকনিশিয়ান

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মলিকিউলার বায়োলজিস্ট ও ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৬ জনকে নিচ্ছে জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট হাসপাতালে। নিয়োগ হবে ৩ মাসের চুক্তিভিত্তিতে।

মলিকিউলার বায়োলজিস্ট: শূন্যপদ ২টি। মলিকিউলার বায়োলজি/ বায়োকেমিস্ত্রি/ মাইক্রো বায়োলজি/ বায়ো টেকনোলজির মাস্টার ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মাইনে ৪০,০০০ টাকা।

ল্যাবরেটরি টেকনিশিয়ান: শূন্যপদ ৪টি। ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিগ্রি/ ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। মাইনে ১৭,২২০ টাকা।

প্রার্থীবাছাই হলে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর ও ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://www.wbhealth.gov.in/ ওয়েবসাইটে। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে নেবেন শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, সচিত্র পরিচয়পত্র ইত্যাদির মূল ও স্বপ্রত্যয়িত জেরক্স এবং ২ কপি স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের ছবি। এগুলি সহ ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবেন ৮ জুন সকাল সাড়ে ১০টার মধ্যে। এই ঠিকানায়: Chamber of Chief Medical Officer of Health, Jalpaiguri. এই নিয়োগের মেমো নং: CMOH_JALlWLKlDHFWS/ 632 /2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment