EngineerCentral Government Government Jobs 

দিল্লি সরকারে ৬৯১ ইঞ্জিনিয়ার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)/ সেকশন অফিসার (সিভিল) এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল)/ সেকশন অফিসার (ইলেক্ট্রিক্যাল) পদে ৬৯১ জন বি.ই./ বি.টেক. ও ডিপ্লোমাধারীকে নিচ্ছে দিল্লি সাবর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড।

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)/ সেকশন অফিসার (সিভিল): শূন্যপদ ৫৭৫টি। বিজ্ঞপ্তি নং 01 /22. এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল)/ সেকশন অফিসার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ১১৬টি। বিজ্ঞপ্তি নং 02 /22.

প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে হবে। এছাড়া অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। ৯-২-২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা।

প্রার্থিবাছাই হবে দুটি স্তরে পরীক্ষার মাধ্যমে। প্রতি স্তরে ২০০ নম্বরের পরীক্ষা হবে। প্রথম স্তরের জন্য সময় ২ ঘণ্টা, দ্বিতীয় স্তরের জন্য সময় আড়াই ঘণ্টা।

ফি বাবদ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং কিংবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালানের মাধ্যমে দিতে হবে ১০০ টাকা। তবে তফশিলি/ প্রতিবন্ধী/ মহিলা/ প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না।

আবেদন করবেন www.dsssbonline.nic.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, ১০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি, ২০২২ -এর মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএ ডাউনলোড করতে ক্লিক করুন: || জুনিঃ ইঞ্জিঃ সিভিল || জুনিঃ ইঞ্জিঃ ইলেক্ট্রিক্যাল ||

Related posts

Leave a Comment