Swastha-BhavanGovernment Jobs State Government 

৬৭ ডাক্তার, নার্স, সুপারভাইজর নদিয়ার সিএমও অফিসে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টাফ নার্স (এনইউএইচএম), মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান, কালা-আজার টেকনিক্যাল সুপারভাইজর, হাসপাতাল অ্যাটেন্ডেন্ট, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, জিএনএম আন্ডার থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম, এনটিইপি ল্যাব টেকনিশিয়ান/ স্পুটাম স্মেয়ার মাইক্রোস্কোপিস্ট, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজর, এফআরইউ, টেকনিক্যাল সুপাভাইজর, কাউন্সেলর, ডিস্ট্রিক্ট কনসলট্যান্ট, পীয়ার সাপোর্ট স্টাফ, সাইকিয়াট্রিস্ট, মেডিক্যাল অফিসার আন্ডার টিসিপি, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজর, সিনিয়র মেডিক্যাল অফিসার, ফেসিলিটি কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং এবং অ্যাটেন্ড্যান্ট পদে ৬৭ জনকে নিচ্ছে নদিয়ার চিফ মেডিক্যাল অফিসার -এর অফিসে। নিয়োগ হবে চুক্তিতে। মেয়াদ ৩১.০৩.২০২২ পর্যন্ত। সন্তোষজনক কাজের ভিত্তিতে মেয়াদ বাড়তে পারে।

শিক্ষাগত যোগ্যতা, বয়স, কম্পিউটার ইত্যাদি বিষয়ে জ্ঞান, অভিজ্ঞতা, ড্রাইভিং লাইসেন্স, পারিশ্রমিক, কাজের অভিজ্ঞতা সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বয়স ও অভিজ্ঞতার হিসেব করতে হবে ১-১২-২০২১ তারিখের সাপেক্ষে।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন ওয়েবসাইটে/ পিডিএফের সাথে। দরখাস্ত পূরণ করবেন বড় হাতের অক্ষরে। পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে এসবের স্ব-প্রত্যয়িত জেরক্স – জন্ম তারিখের প্রমাণপত্র, কাস্ট/ এক্সেম্পটেড ক্যাটেগরি/ প্রতিবন্ধকতা – সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স। এছাড়া দেবেন মূল ডিমান্ড ড্রাফট। ১০০ টাকার ডিমান্ড ড্রাফট কাটবেন The Secretary, District Health & Family Welfare Samity, Nadia -র অনুকূলে। প্রদেয় হতে হবে Krishnagar, Nadia -তে। ডিমান্ড ড্রাফট, যাবতীয় প্রমাণপত্রের কপি ও দরখাস্ত ভরা খামের ওপর লিখতে হবে “Application for the post of ……” পাঠাবেন এই ঠিকানায়: The Chief Medical Officer of Health, Nadia & Secretary, District Health & Family Welfare Samity, , D.L. Roy Road, PO- Krishnagar, District Nadia, Pin- 741 101. রেজিস্টার্ড পোস্ট/ স্পীড পোস্ট/ ক্যুরিয়ারে পৌঁছনো চাই ৩১ ডিসেম্বর, বিকেল ৪টের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন www.nadia.nic.in বা www.wbhealth.gov.in ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

Related posts

Leave a Comment