NRL, AssamCentral Government Government Jobs 

৬৬ ইঞ্জিনিয়ার, অফিসার নিচ্ছে নুমালিগড় রিফাইনারি লিমিটেডে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (জিইটি), অ্যাসিস্ট্যান্ট অফিসার কমার্শিয়াল (এওসি) এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার (এএও) পদে ৬৬ জনকে নিচ্ছে নুমালিগড় রিফাইনারি লিমিটেড, অসম।

জিইটি (গ্রেড ই-২): শূন্যপদ ৬১। অন্তত ৬৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে এআইসিটিই/ ইউজিসি স্বীকৃত ৪ বছরের, পুরো সময়ের, প্রথম শ্রেণীর ডিগ্রিধারী হতে হবে। ১-৭-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। প্রথমে ১ বছরের ট্রেনিং হবে।

অ্যাসিস্ট্যান্ট অফিসার (এও) কমার্শিয়াল (গ্রেড ই-১): শূন্যপদ ৩টি (অসং ১, ওবিসি ১, দৃষ্টি প্রতিবন্ধী ১)। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে কমার্সের ইউজিসি স্বীকৃত ২ বছরের পুরো সময়ের পোস্ট গ্রাজুয়েট (এম কম) ডিগ্রিধারী হতে হবে। ১-৭-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। প্রথমে ১ বছরের ট্রেনিং হবে।

অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার (এএও) (গ্রেড ই-১): শূন্যপদ ২টি (অসং ১, শ্রবণ প্রতিবন্ধী ১)। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোন শাখার ব্যাচেলর ডিগ্রিধারী প্রার্থীরা সঙ্গে সিএ (ইন্টারমিডিয়েট) পাশ করে থাকলে আবেদন করতে পারে। ১-৭-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।

প্রার্থীদের পুরো সময়ের রেগুলার কোর্স পাশ করে থাকতে হবে। এরমধ্যে থাকছে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা/ ডিপ্লোমা এবং ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে পারে – বি ই/ বি টেক।

ই-২ গ্রেডের মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা এবং ই-১ গ্রেডের মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

জিইটি এবং এও (কমার্সিয়াল) পদের প্রার্থীদের প্রথমে ১ বছরের ট্রেনিং হবে। সেসময়ে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে। অন্যদিকে, এএ অফিসারদের প্রথমে ১ বছরের প্রবেশন।

প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এবং/ অথবা গ্রুপ টাস্কের মাধ্যমে। সিবিটি -তে সকলেই ডাকা পাবেন। সিবিটি হবে অবজেক্টিভ টাইপ প্রশ্নে। এর ৪টি বিভাগ। বিভাগ ১) – কোযালিফাইং ডিগ্রি সম্বন্ধীয় টেকনিক্যাল/ পেশাগত জ্ঞান, ২) জেনারেল নলেজ/ কারেন্ট অ্যাফেয়ার্স, ৩) ইংলিশ ল্যাঙ্গোয়েজ এবং ৪) রিজনিং অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি। সিবিটি-তে সফলদের গ্রুপ টাস্ক এবং/ অথবা পার্সোনাল ইন্টারভিউয়ে ডাকা হবে। ফাইনাল স্কোর হবে সিবিটি, গ্রুপ টাস্ক ও পার্সোনাল ইন্টারভিউয়োর ভিত্তিতে। নিয়োগের আগে ডাক্তারি পরীক্ষা হবে।

দরখাস্ত করবেন অনলাইনে www.nrl.co.in ওয়েবসাইটের কেরিয়ার সেকশন এবং সেখান থেকে কারেন্ট ওপেনিংসে গিয়ে, ১৩ অগস্টের মধ্যে।

দরখাস্ত করার সময় ফাইনাল ইয়ারের ডিগ্রি/ নম্বর সাবমিট করতে হবে। এছাড়া ছবি ও সই, জন্ম তারিখ, কাস্ট/ ট্রাইব, প্রতিবন্ধকতা সার্টিফিকেট, দশম ও দ্বাদশ শ্রেণির মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট ও পাস সার্টিফিকেট এবং (নির্দিষ্ট সময়ের মধ্যে জম্মু ও কাশ্মীরের বাসিন্দা হলে) বাসিন্দা সার্টিফিকেটের স্ক্যান অপলোড করতে হবে। সংশোধনী/ সংযোজনী বিজ্ঞপ্তি সহ বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment