কোচি শিপইয়ার্ডে ৬২ ট্রেনি অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শিপ ড্রাফটসম্যান ট্রেনি হিসেবে ৬২ জনকে ট্রেনিং দিচ্ছে কোচি শিপইয়ার্ড লিমিটেডে। এটি ভারত সরকারের জাহাজ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। ট্রেনিং হবে মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে। সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর। সফল ট্রেনিং শেষে চুক্তির ভিত্তিতে ১ বছরের জন্য কাজের সুযোগ হতেও পারে।
শিপ ড্রাফটসম্যান ট্রেনি (মেকানিক্যাল): মোট আসন সংখ্যা ৪৮টি (অসং ২২, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ১, ওবিসি ১১, আর্থিকভাবে দুর্বল ৪ এবং এদের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ৩)। স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।
শিপ ড্রাফটসম্যান ট্রেনি (ইলেক্ট্রিক্যাল): মোট আসন সংখ্যা ১৪টি। (অসং ৭, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে দুর্বল ১ এবং এদের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ২)। স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।
|| নর্থ-ইস্টার্ন ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনে ২৬ অ্যাপ্রেন্টিস ||
বয়স হতে হবে ১৫-১-২০২১ তারিখের হিসেবে ২৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ ও শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে দুটি ফেজে পরীক্ষার মাধ্যমে। প্রথম ফেজে থাকবে দুটি পার্ট। প্রথম পার্টে থাকবে ৫ নম্বরের জেনারেল নলেজ, ৫ নম্বরের জেনারেল ইংলিশ, ৫ নম্বরের রিজনিং, ৫ নম্বরের কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড। দ্বিতীয় পার্টে থাকবে ৩০ নম্বরের ডিসিপ্লিন সংক্রান্ত অবজেক্টিভ টাইপের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ৬০ মিনিট। এই পরীক্ষা হবে অনলাইনে। দ্বিতীয় ফেজে থাকবে ৩০ নম্বরের অটোক্যাড প্রাক্টিক্যাল টেস্ট। পরীক্ষা হবে কোচি/ কেরলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে।
আবেদন করবেন অনলাইনে www.cochinshipyard.com ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ জানুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের ছবি সহ যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করা লিখে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

