সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে ৪৫ নার্স
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নার্সিং অফিসার পদে ৪৫ জনকে নিচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি।
নার্সিংয়ের বিএসসি (অনার্স) অথবা নার্সিংয়ের বিএসসি অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে নার্স অথবা নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা চাই। অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ডিপ্লোমাধারীরা নার্স অথবা নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত এবং ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।
প্রার্থীবাছাই হবে ৫০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে। উত্তরের জন্য সময় পাবেন ১ ঘন্টা।
আবেদন করবেন অনলাইনে www.cipranchi.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২১ সেপ্টেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৪০০ (তফশিলিদের ক্ষেত্রে ৩০০) টাকা। অনলাইনে ফি জমা দেবে ব্যাঙ্ক অফ বরোদার নির্ধারিত অ্যাকাউন্ট নম্বরে। ব্যাঙ্কের ডিটেলস হল: Bank of Baroda, Kanke Branch in favour of “Account Name:- Central Institute of Psychiatry, Account No.:- 26260200000205, IFSC code is BARB0KANKEE (Fifth character is Zero) and MICR code is 834012004. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

