IRECentral Government Training 

ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেডে ৪৪ অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে ৪৪ জনকে ট্রেনিং দিচ্ছে আইআরইএল (পূর্বতন ইন্ডিয়ান রেয়ার আর্থ) লিমিটেডে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ট্রেনিং হবে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক্যাল, সিভিল সহ বিভিন্ন ডিসিপ্লিনে। সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর।

আসন সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা ট্রেড অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ৩১টি। সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস পদের ক্ষেত্রে কেমিস্ট্রির বিএসসি ডিগ্রিধারী হতে হবে। ভোকেশনাল অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ২টি। সংশ্লিষ্ট ট্রেডের ভোকেশনাল উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ৬টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ৪টি। সংশ্লিষ্ট শাখার ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।

প্রার্থীবাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদনের যোগ্য হলেও তাঁদের ওপরে বলা যোগ্যতার হিসেবে বাছাই করা হবে। এর ভিত্তিতে প্রার্থীদের নথিপত্র যাচায়ের জন্য ডাকা হবে। তখন যাবতীয় প্রমাণপত্রের মূল সহ স্বপ্রত্যয়িত জেরক্স দাখিল করতে হবে। পাশাপাশি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও দাখিল করতে হবে।

আবেদনের পদ্ধতি: অনলাইন আবেদনের জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। করবেন ট্রেড/ ভোকেশনাল অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে http://www.apprenticeshipindia.org এবং গ্র্যাজুয়েট/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে http://www.mhrdnats.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে দরখাস্ত করবেন নির্ধারিত বয়ানে। পাবেন www.irel.co.in ওয়েবসাইটে। এর নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স সহ খামের ওপর লিখবেন “APPLICATION FOR ENGAGEMENT OF APPRENTICE AGAINST NOTIFICATION NO. IREL/CHAVARA/ Apprentices Engagement/2020/02 dated 04.11.2020”. পাঠাবেন ৭ ডিসেম্বরের মধ্যে। এই ঠিকানায়: The DGM (HR & A), IREL (India) Limited, Chavara, Kollam District, Kerala – 691583. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

ট্রেড/ ভোকেশনাল অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

গ্র্যাজুয়েট/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে: ।। এনরোলমেন্ট ।। লগ ইন ।।

অফিসিয়াল ওয়েবসাইটের জন্য ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment