ন্যাশনাল ফার্টিলাইজার্সে ৪৩ অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাকাউন্টস অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৪৩ জনকে নিচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডে। এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে কেমিক্যাল, মেকানিক্যাল, সিভিল সহ ডিসিপ্লিনে।
ম্যানেজমেন্ট ট্রেনি (কেমিক্যাল): মোট শূন্যপদ ৪টি (অসং ৩, ওবিসি ১)। ম্যানেজমেন্ট ট্রেনি (মেকানিক্যাল): মোট শূন্যপদ ৭টি (অসং ৫, তঃজাঃ ১, ওবিসি ১)। ম্যানেজমেন্ট ট্রেনি (ইলেক্ট্রিক্যাল): মোট শূন্যপদ ৪টি (অসং ৩, ওবিসি ১)। ম্যানেজমেন্ট ট্রেনি (ইনস্ট্রুমেন্টেশন): মোট শূন্যপদ ৫টি (অসং ৪, ওবিসি ১)। ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল): মোট শূন্যপদ ১টি (অসং)। ম্যানেজমেন্ট ট্রেনি (কেমিক্যাল ল্যাব): মোট শূন্যপদ ৭টি (অসং ৫, তঃজাঃ ১, ওবিসি ১)। ম্যানেজমেন্ট ট্রেনি (ফায়ার এন্ড সেফটি): মোট শূন্যপদ ২টি (অসং)।
অন্তত ৬০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের এএমআইই সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন। কেমিস্ট্রির ক্ষেত্রে– অন্তত ৬০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ কেমিস্ট্রির এমএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
|| ইঞ্জিনিয়ার ও ডিরেক্টর পদে ৪৬ জনকে নিচ্ছে ডব্লু বি পি এস সি ||
ফায়ার এন্ড সেফটির ক্ষেত্রে– অন্তত ৬০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ ফায়ার ইঞ্জিনিয়ারিং/ সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা অথবা অন্তত ৬০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ কেমিক্যাল শাখার বি ই/ বি টেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা ওই শতাংশ নম্বর নিয়ে নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে ডিভিশনাল অফিসার কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারেন।
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ১৩টি। এরমধ্যে থেকে ভাটিন্ডা ইউনিটে: ২টি (অসং), পানিপথ ইউনিটে: ৪টি (অসং ৩, ওবিসি ১), মার্কেটিং ডিভিশনে: ৪টি (অসং ৩, ওবিসি ১), নয়ডা কর্পোরেট অফিসে: ৩টি (অসং)। মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ কমার্সের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
সবক্ষেত্রেই বয়স হতে হবে ৩০-১১-২০২০ তারিখের হিসেবে ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে ২৭ বছরের মধ্যে এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ২৩,০০০ – ৫৬,৫০০ টাকা।
প্রার্থীবাছাই হবে অনলাইন টেস্ট, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। অনলাইন পরীক্ষা হবে গুয়াহাটি, ভুবনেশ্বর, রাঁচি সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। অনলাইন পরীক্ষায় থাকবে ২টি পার্ট। প্রথম পার্টে থাকবে ডিসিপ্লিন সংক্রান্ত প্রশ্ন এবং দ্বিতীয় পার্টে থাকবে অ্যাপ্টিটিউড সংক্রান্ত প্রশ্ন। মোট ১৫০টি প্রশ্নের মধ্যে ১০০টি প্রশ্ন থাকবে সংশ্লিষ্ট ডিসিপ্লিন/ কোর্স সংক্রান্ত এবং বাকি ৫০টি প্রশ্ন থাকবে জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং এবং জেনারেল নলেজ বিষয়ের। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘন্টা। পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই।
আবেদন করবেন অনলাইনে www.nationalfertilizers.com ওয়েবসাইটের মাধ্যমে, ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে ২১ জানুয়ারি এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ২২ জানুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি, সই এবং যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে ৭০০ টাকা এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ২০০ টাকা।
অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি পেমেন্ট হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং– ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে: 05/2020 এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে: 06/2020. আরও বিস্তারিত জন্যে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। ম্যানেজমেন্ট ট্রেনি ।। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ।।
অনলাইন আবেদন করুন— ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।
অনলাইন আবেদন করুন— অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

