ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে ৪১ ড্রাফটসম্যান, সুপারভাইজর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সুপারভাইজর ও জুনিয়র ড্রাফটসম্যান পদে ৪১ জনকে নিচ্ছে নাসিক রোডের ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে। এটি সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ একটি সংস্থা। সুপারভাইজর নিয়োগ হবে বিভিন্ন টেকনিক্যাল ও সিভিল বিভাগে। শুরুতে ১ বছরের প্রবেশন।
শূন্যপদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা: সুপারভাইজর: শূন্যপদ ৪০টি। সংশ্লিষ্ট বিষয়ের প্রথম শ্রেণির ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। মূল মাইনে ২৬,০০০ – ১,০০,০০০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২২-১২-১৯৯০ থেকে ২১-১২-২০০২ তারিখের মধ্যে।
জুনিয়র ড্রাফটসম্যান: শূন্যপদ ১টি। মেকানিক্যাল শাখার পুরো সময়ের আইটিআই সার্টিফিকেটধারীরা এনসিভিটি থেকে ১ বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটধারী হলে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মাইনে ৮,৩৫০ – ২০,৪৭০ টাকা। বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২২-১২-১৯৯২ থেকে ২১-১২-২০০২ তারিখের মধ্যে।
প্রার্থীবাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে। এতে থাকবে ৭২ নম্বরের প্রফেশনাল নলেজ, ১২ নম্বরের জেনারেল অ্যাওয়ার্নেস, ১২ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ১২ নম্বরের লজিক্যাল রিজনিং এবং ১২ নম্বরের কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড বিষয়ের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ১২০ মিনিট। কোনও নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা হতে পারে আগামী বছরের জানুয়ারি/ ফেব্রুয়ারি মাস নাগাদ। পরীক্ষা হবে কলকাতা, চেন্নাই, দিল্লি সহ দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে।
আবেদনের পদ্ধতি: আবেদন করবেন অনলাইনে https://ispnasik.spmcil.com ওয়েবসাইটের মাধ্যমে ২১ ডিসেম্বরের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ফি বাবদ দিতে হবে ৬০০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২০০) টাকা। জমা দেবেন অনলাইনে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 03/2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

