Allahabad High CourtGovernment Jobs Trending News 

এলাহাবাদ হাইকোর্টে ৩৯৬ রিভিউ অফিসার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রিভিউ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার পদে ৩৯৬ জনকে নিচ্ছে এলাহাবাদ হাইকোর্টে। কাজ করতে হবে উত্তর প্রদেশে।

রিভিউ অফিসার (আরও) (সমীক্ষা অধিকারী): শূন্যপদ ৪৬টি। মাইনে ৪৭,৬০০ – ১,৫১,১০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার: শূন্যপদ ৩৫০টি। মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।

আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনও বিশ্ববিদ্যালয় স্বীকৃত ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে এবং সঙ্গে কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা/ ডিগ্রি অথবা NIELET/DOEACC সোসাইটির প্রদত্ত ও লেভেল সার্টিফিকেট অথবা কম্পিউটার সায়েন্সের সার্টিফিকেট থাকতে হবে। এর সঙ্গে কম্পিউটারে ইংরেজি টাইপিং মিনিটে অন্তত ২৫টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। ১-৭-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।

প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট এবং কম্পিউটারের জ্ঞানের পরীক্ষার মাধ্যমে।

আবেদনের ফি বাবদ অনলাইনে দিতে হবে ৮০০ (উত্তর প্রদেশের তফশিলি হলে ৬০০) টাকা।

আবেদন করবেন অনলাইনে http://recruitment.nta.nic.in এবং www.allahabadhighcourt.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ সেপ্টেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি নং 01/RO And ARO/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment