ভারত ডায়নামিক্সে ৩৭ ম্যানেজমেন্ট ট্রেনি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৩৭ জনকে নিচ্ছে ভারত ডায়নামিক্স লিমিটেডে। নিয়োগ হবে ইলেক্ট্রনিক্স, সিভিল, ফিনান্স সহ বিভিন্ন ডিসিপ্লিনে।
ইলেক্ট্রনিক্সে: শূন্যপদ ১২টি। মেকানিক্যাল: শূন্যপদ ৯টি। ইলেক্ট্রিক্যালে: শূন্যপদ ৩টি। সিভিলে: শূন্যপদ ৩টি। কম্পিউটার সায়েন্সে: শূন্যপদ ২টি। অপটিক্সে: শূন্যপদ ১টি। বিজনেস ডেভেলপমেন্টে: শূন্যপদ ১টি। ফিনান্সে: শূন্যপদ ৩টি। হিউম্যান রিসোর্সে: শূন্যপদ ৩টি।
সব ট্রেডের ক্ষেত্রে–সংশ্লিষ্ট ট্রেডের প্রথম শ্রেণির ব্যাচেলর ডিগ্রিধারী অথবা ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। বিজনেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে সঙ্গে প্রথম শ্রেণির ২ বছরের এমবিএ ডিগ্রিধারী হতে হবে। অপটিক্সের ক্ষেত্রে– ফিজিক্সের প্রথম শ্রেণির এমএসসি ডিগ্রিধারী হতে হবে। ফিনান্সের ক্ষেত্রে– আইসিএআই/ আইসিডব্লিউএআই/ প্রথম শ্রেণির এমবিএ ডিগ্রিধারী হতে হবে। হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে– প্রথম শ্রেণির ডিগ্রিধারী হতে হবে।
বয়স হতে হবে ১৮-৫-২০২১ তারিখের হিসেবে ২৭ বছরের এবং ফিনান্সের ক্ষেত্রে ২৮ বছরের মধ্যে। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে দুটি পার্টে। প্রথম পার্টে ১০০ ও দ্বিতীয় পার্টে ৫০ নম্বর। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে।
আবেদন করবেন অনলাইনে http://bdl-india.in ওয়েবসাইটের মাধ্যমে, ৪ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। ফি জমা হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 2021-2. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

