পশ্চিম রেলে ৩,৫৯১ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্কিল ইন্ডিয়ার অধীনে অ্যাপ্রেন্টিস হিসেবে ৩,৫৯১ জনকে দিচ্ছে পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশন ও ওয়ার্কশপে। নিয়োগ হবে ফিটার, ওয়েল্ডার, মেকানিক সহ বিভিন্ন ডিসিপ্লিনে।
মুম্বাই ডিভিশনে: শূন্যপদ ৭৩৮টি। ভদোদরা ডিভিশনে: শূন্যপদ ৪৮৯টি। আমেদাবাদ ডিভিশনে: শূন্যপদ ৬১১টি। রতলাম ডিভিশনে: শূন্যপদ ৪৩৪টি। রাজকোট ডিভিশনে: শূন্যপদ ১৭৬টি। ভাবনগর ডিভিশনে: শূন্যপদ ২১০টি। লোয়ার পারেল ওয়ার্কশপে: শূন্যপদ ৩৯৬টি। মহালক্ষ্মী ওয়ার্কশপে ৬৪টি। ভাবনগর ওয়ার্কশপে: শূন্যপদ ৭৩টি। দাহোদ ওয়ার্কশপে: শূন্যপদ ১৮৭টি। প্রতাপনগর ওয়ার্কশপে: শূন্যপদ ৪৫টি। সবরমতি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে: শূন্যপদ ৬০টি। সবরমতি সিগন্যাল ওয়ার্কশপে: শূন্যপদ ২৫টি। হেডকোয়ার্টার অফিসে: শূন্যপদ ৩৪টি।
মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সব দশম/ মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন সঙ্গে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের আইটিআই সার্টিফিকেটধারী হতে হবে।
বয়স হতে হবে ২৪-৬-২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। শুরুতে ১ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড।
প্রার্থীবাছাই শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা হবে না।
আবেদন করবেন অনলাইনে https://www.rrc-wr.com ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ মে থেকে ২৪ জুনের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: RRC/WR/01/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

