IRCON International LimitedCentral Government Government Jobs 

ইরকন ইন্টারন্যাশনালে ৩২ গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিং দিয়ে ৩২ জনকে নিচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী সিভিল, ইলেক্ট্রিক্যাল ও সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিসিপ্লিনে।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ১৯টি। এরমধ্যে– সিভিল ডিসিপ্লিনে: আসন ১২টি, ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে: আসন ৪টি এবং সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিসিপ্লিনে: আসন ৩টি। ১-৮-২০২১ তারিখের মধ্যে এআইসিটিই বা বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিসিপ্লিনের পুরো সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। স্টাইপেন্ড মাসে ১০,০০০ টাকা।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ১৩টি। এরমধ্যে– সিভিল ডিসিপ্লিনে: আসন ৮টি, ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে: আসন ৩টি এবং সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিসিপ্লিনে: আসন ২টি। ১-৮-২০২১ তারিখের মধ্যে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন কিংবা স্টেট বোর্ড ফর টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিসিপ্লিনের পুরো সময়ের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। স্টাইপেন্ড মাসে ৮,৫০০ টাকা।

আসন সংরক্ষণ থাকবে অ্যাপ্রেন্টিশিপ অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী। ১-৮-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বয়সের ছাড় আছে। যাঁরা ২০২১, ২০২০ ও ২০১৯ সাল এবং ২০১৮ সালের ১ অগস্ট তারিখে বা তার পরে ডিগ্রি/ ডিপ্লোমা অর্জন করেছেন কেবলমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। ১ বছরের ট্রেনিং সম্পূর্ন হওয়ার পর নিয়োগ হবে। থাকার ব্যবস্থা নিজেকেই করতে হবে।

যাঁরা চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়ে ফল প্রকাশের জন্য অপেক্ষা করছেন এবং যাঁরা ইরকন বা অন্য কোনও সংস্থায় পূর্বে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন, তাঁরা আবেদন করবেন না। অন্যদিকে যাঁরা ইতিমধ্যে ট্রেনিং নিয়েছেন কিংবা যাঁদের ১ বছর বা তার বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁরাও আবেদন করবেন না। ১-৮-২০২১ তারিখের হিসেবে ডিগ্রি/ ডিপ্লোমা অর্জনের পর ৩ বছর বা তার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলে আবেদন করা যাবে না।

কোন ইন্টারভিউ হবে না। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জনে পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থিবাছাই হবে। বাছাই প্রার্থীদের জানানো হবে ই-মেলের মাধ্যমে এবং তালিকা প্রকাশিত হবে ইরকন ওয়েবসাইটে।

আবেদন করার আগে প্রার্থীকে www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে “স্টুডেন্ট” হিসেবে (বাধ্যতামূলক) নিজের নাম এনরোল/ রেজিস্টার করতে হবে। এনরোলমেন্ট হয়ে গেলে পাবেন ইউনিক রেজিস্ট্রেশন নম্বর। এটি ইরকনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে।

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে আবেদন করবেন অনলাইনে https://www.ircon.org/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ সেপ্টেম্বরের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: A 05/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment