ও এন জি সি-তে ৩১৩ গ্র্যাজুয়েট ট্রেনি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ারিং এবং জিও-সায়েন্স ডিসিপ্লিনে ৩১৩ গ্র্যাজুয়েট ট্রেনি নিচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। বি ই/ বি টেক/ এম এসসি পাশ এবং সংশ্লিষ্ট পেপারে গেট-২০২০ সফল প্রার্থীদের থেকে নেওয়া হবে ই-১ পদে। নীচের মত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন।
এইই পদগুলিতে মোট শূন্যপদ ১৭০টি। এইই (প্রোডাকশন)- (মেকানিক্যাল, কেমিক্যাল এবং প্রোডাকশন)-এ মোট শূন্যপদ ৪৯টি। আর কেমিস্ট, জিওলজিস্ট, জিও-ফিজিসিস্ট (সারফেস), জিও-ফিজিসিস্ট (ওয়েলস), মেটিরিয়ালস ম্যানেজমেন্ট অফিসার, প্রোগ্রামিং অফিসার এবং ট্রান্সপোর্ট অফিসারের মোট শূন্যপদ ৯৪টি।
এইই রিজার্ভার পদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী ও বাকি এইই পদগুলিতে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং বাকি পদগুলিতে সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট/ এম এসসি বা এম টেক/ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট/ গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন।
ওপরে বলা সবক্ষেত্রেই অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করে থাকতে হবে। ৩১.০৭.২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৮/ ৩০ বছরের মধ্যে। ই-১ পদের মাইনে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে গেট ২০২০ স্কোর, শিক্ষাগত যোগ্যতা ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
ফি বাবদ অনলাইনে দিতে হবে ৩০০ টাকা। তফশিলি ও প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে https://www.ongcindia.com/ ওয়েবসাইটের মাধ্যমে, ১২ অক্টোবরের মধ্যে। বিজ্ঞপ্তি নং 02/2021 (R&P). সব বিষয়ে অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

