ওএনজিসি-তে ৩০৯ গ্র্যাজুয়েট ট্রেনি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ারিং এবং জিও-সায়েন্স ডিসিপ্লিনে ৩০৯ গ্র্যাজুয়েট ট্রেনি নিচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। বি ই/ বি টেক/ এম এসসি পাশ এবং সংশ্লিষ্ট পেপারে গেট-২০২১ সফল প্রার্থীদের থেকে নেওয়া হবে ই-১ পদে। নীচের মত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন।
অ্যাসিস্ট্যান্ট এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার (এইই) পদগুলিতে মোট শূন্যপদ ২২০টি। আর কেমিস্ট, জিওলজিস্ট, জিও-ফিজিসিস্ট (সারফেস/ওয়েলস), মেটিরিয়ালস ম্যানেজমেন্ট অফিসার এবং ট্রান্সপোর্ট অফিসারের মোট শূন্যপদ ৮৯টি।
এইই রিজার্ভার পদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী ও বাকি এইই পদগুলিতে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বাকি পদগুলিতে সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট/ এমএসসি বা এম টেক/ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট/ গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন।
ওপরে বলা সবক্ষেত্রেই অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করে থাকতে হবে। ৩১.০৭.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে এবং এইই (সিমেন্টিং) পদের ক্ষেত্রে ২৮ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে গেট ২০২১ স্কোর, শিক্ষাগত যোগ্যতা ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://www.ongcindia.com/ ওয়েবসাইটের মাধ্যমে, ১নভেম্বরের মধ্যে। ফি বাবদ অনলাইনে দিতে হবে ৩০০ টাকা। তফশিলি ও প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 03/2021 (R&P). আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

