300 officers in insurance companyMiscellaneous 

বীমা কোম্পানিতে ৩০০ অফিসার

অ্যাডমিনিস্ট্রেটিভ (জেনারেলিস্ট, হিন্দি (রাজভাষা) অফিসার) পদে ৩০০ জনকে নিচ্ছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে। জেনারেলিস্ট –এর শূন্যপদ ২৮৫টি এবং হিন্দি অফিসারের শূন্যপদ ১৫টি। গ্র্যাজুয়েট, পোস্ট-গ্র্যাজুয়েট এবং এম.এ. ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ৩০-১১-২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-১২-১৯৯৫ থেকে ৩০-১১-২০০৪ তারিখের মধ্যে। মাইনে ৫০,৯২৫ – ৯৬,৭৬৫ টাকা। এছাড়া অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা। শুরুতে সব মিলিয়ে প্রায় ৮৫,০০০ টাকা।


প্রার্থিবাছাই হবে দুই ধাপে পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রথম ধাপের পরীক্ষা হতে পারে ১০ জানুয়ারি, ২০২৬ এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে পারে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬। ইন্টারভিউয়ের তারিখ পরে জানানো হবে। তফশিলি/ প্রতিবন্ধীরা ইন্টিমেশন চার্জ বাবদ দেবেন (জিএসটি সহ) ২৫০ টাকা। বাকিরা আবেদনের ফি এবং ইন্টিমেশন চার্জ বাবদ দেবেন (জিএসটি সহ) ১,০০০ টাকা। ট্রানজাকশন চার্জ ইত্যাদি প্রার্থীকেই বহন করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে https://orientalinsurance.org.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ ডিসেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment