কলকাতা হাইকোর্টে ২৯১ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে ২৯১ জনকে নিচ্ছে কোলকাতা হাই কোর্টে। অস্থায়ী নিয়োগ হবে আপিলের পক্ষে নিম্ন বিভাগের সহকারীর পদে এবং কলকাতায় হাইকোর্টের মূল পার্শ্বপ্রতিষ্ঠানে। বর্তমান এবং প্রত্যাশিত শূন্যপদে নিয়োগ হবে।
মূল পার্শ্বপ্রতিষ্ঠানে মোট শূন্যপদ ৪৬টি এবং আপিলের পক্ষে নিম্ন বিভাগে মোট শূন্যপদ ২৪৫টি। কোন পদে কোথায় কত অসংরক্ষিত ও সংরক্ষিত শূন্যপদ তা জানতে পারবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন বা সমতুল স্বীকৃত কাউন্সিল/ বোর্ড থেকে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে রাজ্যের স্থানীয় ভাষার জ্ঞান অবশ্যই থাকা চাই। ১-১-২০২৪ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের সংরক্ষিতদের জন্য ছাড় আছে। কেবল স্বীকৃত বোর্ড/ কাউন্সিলের অ্যাডমিট কার্ড/ সার্টিফিকেটে উল্লিখিত জন্ম-তারিখই গ্রাহ্য হবে।
অ্যাথলেটিক্স (ট্র্যাক এবং ফিল্ড ইভেন্ট), ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সাঁতার, টেবিস টেনিস, ভলি বল, টেনিস, ওয়েটলিফ্টিং, কুস্তি, বক্সিং, সাইক্লিং, জিমনাস্টিক্স, জুডো, রাইফেল শুটিং, কব্বাডি এবং খো-খো ক্রীড়াক্ষেত্রের প্রার্থীরা মেধাবী খেলোয়াড়ের জন্য সংরক্ষিত শূন্যপদে আবেদন করতে পারবেন। খেলোয়াড়দের প্রয়োজনীয় সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত জেরক্স দাখিল করতে হবে।
আন্তর্জাতিক, জাতীয়, আন্ত-বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট, স্কুল এডুকেশন ইত্যাদি প্রতিযোগিতার উপযুক্ত সার্টিফিকেটগুলি থাকতে হবে।
প্রার্থিবাছাই হবে তিনটি ধাপে। প্রথম ধাপে হবে ১০০ নম্বরের, ওএমআর বেসড, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। নেগেটিভ মার্কিং আছে। প্রথম ধাপে সফলদের থেকে শূন্যপদের ১০ গুণ প্রার্থীর দ্বিতীয় ধাপে প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফল প্রার্থীদের ডাকা হবে তৃতীয় ধাপের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার জন্য। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া সদর, চুঁচুড়া, বর্ধমান সদর, মেদিনীপুর সদর এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতা কেন্দ্রে পরীক্ষা হবে। দিনক্ষণ কেন্দ্রের ঠিকানা পাবেন ই-অ্যাডমিট কার্ডে। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পরীক্ষার ফি পশ্চিমবঙ্গের তঃজাঃ, তঃউঃজাঃ প্রার্থীদের জন্য ৪০০ টাকা এবং অন্যান্য সব ক্যাটেগরির প্রার্থীদের জন্য ৮০০ টাকা। চূড়ান্ত মেধাতালিকা মেনে প্রথমে নিম্ন বিভাগের সব শূন্যপদ ও পরে মূল প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণ হবে। প্রথমে প্রবেশনার হিসেবে ২ বছরের জন্য নিয়োগ হবে। ২ বছরের প্রবেশন শেষে হাইকোর্টের বর্তমান নিয়ম এবং নিয়োগকারীর আদেশ অনুযায়ী পদগুলি স্থায়ী হবে।
আবেদন করবেন অনলাইনে https://chc.formflix.org/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৬ আগস্টের মধ্যে। অনলাইন আবেদন পূরণ করার আগে সাধারণ নির্দেশিকা/ নিয়মগুলি ভাল করে পড়ে নেবেন। আবেদনপত্রে কোনও পরিবর্তন করা যাবে না। প্রযুক্তিগত সহায়তা ডেস্ক ই-মেইল আইডি হল: chcdesk@gmail.com. প্রযুক্তিগত হেল্প ডেস্ক ফোন নম্বর হল: 9073652776 (সকাল ১১টা থেকে বিকেল ৫:৩০)। বিজ্ঞপ্তি নং 6785-RG. আরও বিস্তারিত তথ্য পাবেন www.calcuttahighcourt.gov.in ওয়েবসাইটে।
পিডিএফ ডানলোড করতে ক্লিক করুন: এখানে

