মিশ্র ধাতু নিগমে ২৯ অ্যাসিস্ট্যান্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট পদে ২৯ জনকে নিচ্ছে মিশ্র ধাতু নিগম লিমিটেডে। চুক্তিভিত্তিতে নিয়োগ হবে ওয়েল্ডার ও ফিটার ট্রেড। চুক্তির মেয়াদ ১ বছর। তবে ভাল কাজের নিরিখে চুক্তির মেয়াদ সর্বাধিক ৩ বছর বাড়তে পারে।
শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা: ফিটার ট্রেড: শূন্যপদ ২০টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা ফিটার ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে এবং ন্যাশনাল এপ্রেন্টিসশিপ সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই। এই পদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ৩ ডিসেম্বর। এই ট্রেডের বিজ্ঞপ্তি নং: MDN/HR/FTC/3/2020.
ওয়েল্ডার ট্রেড: শূন্যপদ ৯টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা ওয়েল্ডার ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে এবং ন্যাশনাল এপ্রেন্টিসশিপ সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই। এই পদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ৫ ডিসেম্বর। এই ট্রেডের বিজ্ঞপ্তি নং: MDN/HR/FTC/4/2020.
মাইনে ও বয়স: উভয় ট্রেডের ক্ষেত্রে থোক মাইনে ২৪,১৮০ টাকা। বয়স হতে হবে ২০-১১-২০২০ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই: প্রার্থীবাছাই হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। সংশ্লিষ্ট প্রার্থীদের ওপরে বলে তারিখে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবে সকাল সাড়ে ৭টার মধ্যে। এই ঠিকানায়: Brahm Prakash DAV School, MIDHANI Township, Hyderabad – 500058. মনে রাখবেন, বেলা ১১টার পর কোনও প্রার্থীকে ঢুকতে দেওয়া হবে না। সঙ্গে নেবেন ২ কপি পাসপোর্ট মাপের ছবি সহ যাবতীয় প্রমাণপত্রের মূল ও সেগুলির জেরক্স। এরপর সফল হলে হবে লিখিত পরীক্ষা। আরও বিস্তারিত জানতে পারবেন নিচে বলা অফিসিয়াল ওয়েবসাইটে।
ফিটার ট্রেডের পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
ওয়েল্ডার ট্রেডের পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অফিসিয়াল ওয়েবসাইটের জন্য ক্লিক করুন: এখানে

