hindustan_cooperCentral Government Government Jobs 

হিন্দুস্তান কপারে ২৬ ফোরম্যান, মাইনিং মেট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, মাইনিং মেট পদে ২৬ জনকে হিন্দুস্তান কপার লিমিটেড। নিয়োগ হবে নন-এক্সিকিউটিভ ক্যাডারে। শুরুতে ৬ মাসের প্রবেশন।

অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মাইনিং) (T-10): মোট শূন্যপদ ১১টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা থাকলে এবং তারমধ্যে অন্তত ১ বছর সুপারভাইজরি পদে অভিজ্ঞতা অর্জন করে থাকলে আবেদন করতে পারেন। অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে উভয়ক্ষেত্রে বৈধ মাইনস ফোরম্যান কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বৈধ ফার্স্ট এইডস সার্টিফিকেট থাকতে হবে।

মাইনিং মেট (T-8): মোট শূন্যপদ ১৫টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারেন। সঙ্গে উভয়ক্ষেত্রে বৈধ মাইনিং মেট কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বৈধ ফার্স্ট এইডস সার্টিফিকেট থাকতে হবে।

বয়স হতে হবে ১-৩-২০২১ তারিখের হিসেবে ৩৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ১৮,৪৮০ – ৪৫,৪০০ টাকা এবং মাইনিং মেট পদের ক্ষেত্রে ১৮,২৮০ – ৩৮,৬৭০ টাকা।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার সিলেবাস, পরীক্ষা কেন্দ্র, অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন নিচে বলা ওয়েবসাইটে।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন www.hindustancopper.com ওয়েবসাইটে। একটি সাদা কাগজে বয়ানের প্রিন্ট নিয়ে নেবেন। পূরণ করবেন সঠিকভাবে। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় ১ কপি স্বপ্রত্যয়িত ছবি সেঁটে দেবেন। সঙ্গে দেবেন বয়স, যাবতীয় শিক্ষা যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট/ওবিসি সার্টিফিকেট, কম্পিটেন্সি সার্টিফিকেট, ফার্স্ট এইডস সার্টিফিকেট ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স।

এগুলি একটি খামে ভরে তার ওপর লিখবেন “NAME OF THE POST APPLIED”. এবার দরখাস্ত সাধারণ ডাক/ স্পিড পোস্ট/ কুরিয়ার/ রেজিস্টার্ড পোস্টে এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ৫ এপ্রিলের মধ্যে। এই ঠিকানায়: AGM (Administration)-HR, Hindustan Copper Limited, Malanjkhand Copper Project, Tehsil: Birsa, P.O- Malanjkhand, District-Balaghat, Madhya Pradesh-481116. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: HCL/MCP/HR/Recruitment/2021/01. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment