২৬ ফ্লাইট অপরেশন্স ইনস্পেক্টর নিচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন
কাজকোরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ফ্লাইট অপরেশন্স ইনস্পেক্টর পদে ২৬ জনকে নিচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। নিয়োগ হবে ডিজিসিএ হেডকোয়ার্টারে, চুক্তিতে। বদলি হতে পারে অন্য যে কোনও রিজিওনাল অফিসে। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ ১ বছর অথবা প্রার্থীর ৬৫ বছর বয়স পর্যন্ত অথবা যতদিন ওই পদে চাকরি করার যোগ্য থাকবেন অথবা যতদিন না ওই পদে রেগুলারে নিয়োগ হচ্ছে অথবা এগুলির মধ্যে যেটি আগে হবে। তবে মেয়াদ সর্বাধিক ১০ বছর পর্যন্ত হতে পারে। যোগ্য প্রার্থী পেলে নীচের শূন্যপদগুলি ছাড়াও ৬ মাসের জন্য একটি রিজার্ভ প্যানেল প্রস্তুত করা হবে। প্রথমে ৩ মাসের প্রবেশন।
ডেপুটি চিফ ফ্লাইট অপারেশন্স ইনস্পেক্টর (এরোপ্লেন): শূন্যপদ ৪টি (অসং ৩, ওবিসি ১)। ১ জন করে নিয়োগ হবে ডিজিসিএ (হেডকোয়ার্টার), দিল্লি (এনআর), মুম্বই (ডব্লুআর) এবং ব্যাঙ্গালোরে। পারিশ্রমিক মাসে ৭,১৫,১০০ টাকা।
সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইনস্পেক্টর (এরোপ্লেন): শূন্যপদ ৩টি (ওবিসি ২, তঃউঃজাঃ ১)। ১ জন করে নিয়োগ হবে ডিজিসিএ (হেডকোয়ার্টার), দিল্লি (এনআর) এবং চেন্নাইয়ে। পারিশ্রমিক মাসে ৬,১৩,৫০০ টাকা।
ফ্লাইট অপারেশন্স ইনস্পেক্টর (এরোপ্লেন): শূন্যপদ ১৬টি (ওবিসি ৮, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২)। নিয়োগ হবে ডিজিসিএ (হেডকোয়ার্টার), দিল্লি (এনআর), মুম্বই (ডব্লুআর), কলকাতা (ইআর), চেন্নাই (এসআর) এবং ব্যাঙ্গালোরে। পারিশ্রমিক মাসে ৪,২২,৮০০ টাকা।
ফ্লাইট অপারেশন্স ইনস্পেক্টর (হেলিকপ্টার): শূন্যপদ ৩টি (অসং ১, ওবিসি ১, তঃজাঃ ১)। নিয়োগ হবে ডিজিসিএ (হেডকোয়ার্টার) এবং মুম্বই (ডব্লুআর)-এ। পারিশ্রমিক মাসে ২,৫০,৮০০ টাকা।
ফিজিক্স ও ম্যাথমেটিক্স-সহ অন্যান্য বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ কিংবা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে সঙ্গে থাকতে হবে পদ অনুযায়ী বিভিন্ন টেকনিক্যাল যোগ্যতাগুলি। বয়স হতে হবে ৫৮ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
অনলাইন ফর্ম যাবতীয় তথ্য দিয়ে পূরণ করবেন ৬ জানুয়ারির মধ্যে। পূরণ করা অনলাইন দরখাস্ত সাবমিট করার পর ই-মেলে দরখাস্তের ১টি পিডিএফ কপি পাবেন। সঙ্গে থাকবে ডিজিসিএ, রিক্রুটমেন্ট সেকশনের একটি অ্যাকনলেজমেন্ট। পিডিএফটির একটি প্রিন্ট নিয়ে তার নির্দিষ্ট জায়গায় এখনকার তোলা ছবি সাঁটবেন এবং নির্দিষ্ট জায়গায় সই করবেন এবং (কর্মরত হলে) সঙ্গে দেবেন নো অবজেকশন সার্টিফিকেট ও যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স। এসব মুখবন্ধ করা খামে ভরে স্পীড পোস্ট/ ক্যুরিয়ার/ হাতে হাতে পাঠাবেন এই ঠিকানায়: Recruitment Section, A Block, Directorate General of Civil Aviation, Opposite Safdarjung Airport, New Delhi-110 003. পৌঁছনো চাই ১২ জানুয়ারি, দুপুর ৩টের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং .A-12024/10/2020-Recruitment Section. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফ।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

