AIIMS DelhiCentral Government Government Jobs 

২৫২ প্রফেসর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ২৫২ প্রফেসর নিচ্ছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। সরাসরি নিয়োগ হবে মোট ৫৬টি স্পেশালিটি/ সুপার স্পেশালিটিতে। মাইনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই।

মেডিক্যাল ক্যান্ডিডেটদের – ১) প্রথম এবং দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের পার্ট-টু -এর অন্তর্গত মেডিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে। ২) সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট-গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন থাকতে হবে। সঙ্গে শিক্ষকতা এবং/ অথবা রিসার্চের প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে।

নন-মেডিক্যাল ক্যান্ডিডেটদের – ১) সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন থাকতে হবে। ২) ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। সঙ্গে শিক্ষকতা এবং/ অথবা রিসার্চের প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের মাইনে ১,০১,৫০০ – ১,৬৭,৪০০ টাকা।

একাধিক পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আলাদা-আলাদা ফর্ম পূরণ করে প্রতিটি আবেদনপত্রের জন্য অনলাইনে পৃথক ফি দিতে হবে।

অনলাইন আবেদন রেজিস্ট্রেশন করবেন www.aiimsexams.ac.in এবং www.aiims.edu ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ ডিসেম্বর, বিকেল ৫টার মধ্যে। অনলাইন দরখাস্ত করে দরখাস্তের প্রিন্ট নিতে হবে। অনলাইন দরখাস্ত করার সময় শিক্ষা, বয়স ইত্যাদি প্রমাণপত্রগুলি, ছবি, সই ইত্যাদি আপলোড করতে হবে।

দরখাস্তের প্রিন্টআউট পাঠাতে হবে এই ঠিকানায়: Senior Administrative Officer (Faculty Cell), Administrative Block, 1st Floor, All India Institute of Medical Sciences, Ansari Nagar, New Delhi – 110 029. পৌঁছনো চাই ৩১ ডিসেম্বর, বিকেল ৫টার মধ্যে। যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত কপি ও দরখাস্ত ভরা খামের ওপর লিখতে হবে “Application for the post of ………. for AIIMS, New Delhi.” বিজ্ঞপ্তি নং AIIMS/New Delhi/Fac.Rect./2021/1. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment