NPCILCentral Government Training 

নিউক্লিয়ার পাওয়ারে ২৫০ অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ২৫০ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে।

ফিটার: ২৬টি। টার্নার: ১০টি। ইলেক্ট্রিশিয়ান: ২৮টি। ওয়েল্ডার: ২১টি। ইলেক্ট্রনিক্স মেকানিক: ১৫টি। ইনস্ট্রুমেন্ট মেকানিক: ১৩টি। রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ১৬টি। কার্পেন্টার: ১৪টি। প্লাম্বার: ১৫টি। ওয়্যারম্যান: ১১টি। ডিজেল মেকানিক: ১১টি। মেশিনিস্ট: ১১টি। পেইন্টার: ১৫টি। ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ২টি। ড্রাফটসম্যান সিভিল: ১টি। ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মিন্ট: ১৭টি। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ১৪টি। স্টেনোগ্রাফার (ইংলিশ): ২টি। স্টেনোগ্রাফার (হিন্দি): ১টি। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ৪টি। হাউস কিপার (ইনস্টিটিউশন): ৩টি।

সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন।

সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড ১ বছরের আইটিআই পাশদের ক্ষেত্রে মাসে ৭,৭০০ টাকা এবং দুই বছরের আইটিআই পাশদের ক্ষেত্রে মাসে ৮,৮৫৫ টাকা। শারীরিক মাপজোক হতে হবে উচ্চতায় ১৩৭ সেমি, বুকের ছাতি ফুলিয়ে ৩.৮ সেমির কম হলে চলবে না এবং ওজন ২৫.৪ কেজি।

প্রার্থীবাছাই হবে প্রতি সেমিস্টারে আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে।

আবেদনের জন্য প্রথমে http://www..apprenticeship.org ওয়েবসাইটে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে এস্টাব্লিশ রেজিস্ট্রেশন নম্বর (E05202701247) দিয়ে সার্চ করতে হবে। তখন পাবেন এনরোলমেন্ট নম্বর। সেটি যত্ন করে লিখে রাখবেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে।

এবার নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে আবেদন করবেন অনলাইনে https://npcilcareers.co.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ নভেম্বরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে ছবি, সই ইত্যাদি স্ক্যান করে রাখবেন। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: TMS/HRM/APPRENTICESHIP/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment