ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ২৪২ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মোট ৮টি ট্রেডে, ১ বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণের জন্য, ২৪২টি শূন্যপদে প্রাক্তন আইটিআই (এনসিভিটি) পাশ প্রার্থীকে নিচ্ছে ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (ইউসিআইএল)। নেওয়া হবে ঝাড়খণ্ড রিজিয়নে ইউসিআইএল -এর সকল ইউনিটগুলিতে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন অ্যাপ্রেন্টিসশিপ রুলস, ১৯৯২ -এর রুল ১১ অনুযায়ী। ট্রেনিংয়ের বা নথিপত্র যাচাইয়ের সময় যাতায়াতের খরচ বহন এবং থাকার ব্যবস্থা প্রার্থীকেই করতে হবে। ট্রেনিংয়ের পর চাকরি দিতে বাধ্য থাকবে না।
যদুগুদা ইউনিটে শূন্যপদ ১০৮টি, নরওয়াপাহাড় ইউনিটে শূন্যপদ ৫৪টি এবং তুরামদি ইউনিটে শূন্যপদ ৮০টি। ট্রেনিং হবে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), টার্নার/ মেশিনিস্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকনিক ডিজেল/ মেকানিক মোটর ভেহিকল, কার্পেন্টার এবং প্লাম্বার ট্রেডে।
মাধ্যমিক/ সমতুল পাশ এবং এনসিভিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। যাঁরা আগে ট্রেনিং নিয়েছেন বা যাঁরা এখন ট্রেনিং নিচ্ছেন তাঁরা আবেদনের যোগ্য নন। ২৯-১০-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম আনুযায়ী বয়সের ছাড় আছে।
প্রার্থিবাছাই হবে মেধার (অর্থাৎ আইটিআই -এ পাওয়া নম্বরের) ভিত্তিতে।
আবেদন করার প্রথম ধাপে নিজেকে অনলাইনে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন করবেন সরকারি পোর্টাল https://apprenticeshipindia.org -এর মাধ্যমে, ২৯ অক্টোবরের মধ্যে। রেজিস্ট্রেশন করলে পাবেন রেজিস্ট্রশন নম্বর। রেজিস্ট্রেশন হলে কনফার্মেশন পাবেন ই-মেলে। রেজিস্ট্রেশনের পর Apprenticeship Opportunities Tab -এ ক্লিক করে ট্রেডের নাম উল্লেখ এবং তারপর যে এক বা একাধিক যে ইউনিটের নাম উল্লেখ করতে হবে।
দরখাস্ত করার সময় যাবতীয় মার্কশিট, কাস্ট/ প্রতিবন্ধী/ মেডিক্যাল সার্টিফিকেট, ছবি ও সই, আধার কার্ড ও প্যান কার্ড, আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট -এর স্ক্যান আপলোড করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট http://www.ucil.gov.in/
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

