ইউপিএসসি-র মাধ্যমে ২১ ফ্যাকাল্টি ও টিউটর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ফ্যাকাল্টি ও টিউটর পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে,আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৬ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখ করা হয়েছে, মোট শূন্যপদের সংখ্যা ২১। প্রফেসর (কন্ট্রোল সিস্টেম)১ ,অ্যাসোসিয়েট প্রফেসর (কম্পিউটার সায়েন্স)১, অ্যাসোসিয়েট প্রফেসর (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) ১, অ্যাসোসিয়েট প্রফেসর (ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং)১, অ্যাসোসিয়েট প্রফেসর (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)২ ,অ্যাসোসিয়েট প্রফেসর (প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং) ১ ও টিউটর (কলেজ অফ নার্সিং) ১৪।
প্রার্থীদের উল্লিখিত পদে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ২৫ টাকা দিতে হবে। প্রার্থীরা এসবিআই (SBI) ব্রাঞ্চে গিয়ে ক্যাশ বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিতে পারবেন। তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
এছাড়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা সহ প্রভৃতি বিষয়ে আরও বিশদে জানার জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-17-2021-engl-261121.pdf

