বেসিলে ২১ ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লাইব্রেরি ইন্টার্ন, প্রোগ্রামার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে ২১ জনকে নিচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কন্সাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে। এটি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। সম্পূর্ণ চুক্তিভিত্তিতে নিয়োগ হবে মুম্বাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে।
লাইব্রেরি ইন্টার্ন: শূন্যপদ ৩টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ লাইব্রেরি সায়েন্সের ব্যাচেলর/ মাস্টার ডিগ্রিধারী অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্সের ইন্টিগ্রেটেড কোর্স পাশরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। স্টাইপেন্ড মাসে ২৫,০০০ টাকা।
প্রোগ্রামার: শূন্যপদ ১টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশনের বি ই/ বি টেক অথবা এমসিএ অথবা কম্পিউটার সায়েন্সের বিএসসি/ ডোয়েক থেকে ‘বি’ লেভেল সার্টিফিকেটধারী হলে এবং সংশ্লিষ্ট কাজে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে মাসে ৪০,০০০ টাকা।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার: শূন্যপদ ১টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজির বি ই/ বি টেক বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা অথবা অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ ডিজাইনের ব্যাচেলর ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে ২-৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৪০,০০০ টাকা।
নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার: শূন্যপদ ১টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা ২-৫ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারী ও ১০ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৩৫,০০০ – ৪০,০০০ টাকা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ মেন্টেন্যান্স/ ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ২টি (সিভিল/ মেন্টেন্যান্স ১, ইলেক্ট্রিক্যাল ১)। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৩৫,০০০ – ৪০,০০০ টাকা।
ফায়ার সেফটি সুপারভাইজর: শূন্যপদ ১টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ের অন্তত ১ বছরের ডিগ্রি/ ডিপ্লোমাধারীরা সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৩৫,০০০ – ৪০,০০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস অ্যান্ড ফিটনেস এক্সেকিউটিভ: শূন্যপদ ১টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ ফিজিক্যাল এডুকেশনের ব্যাচেলর ডিগ্রিধারীরা হলে এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৫৫,০০০ টাকা।
ফিজিক্যাল ফিটনেস ট্রেনার: শূন্যপদ ১টি (পুরুষ)। ফিজিক্যাল এডুকেশনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। থোক মাইনে ২৫,০০০ – ৩০,০০০ টাকা।
অ্যাসোসিয়েট ফিজিক্যাল ফিটনেস ট্রেনার: শূন্যপদ ২টি (পুরুষ ১, মহিলা ১)। দ্বাদশ বা ইন্টারমিডিয়েট হাই সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটধারীরা ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ১৮,০০০ – ২০,০০০ টাকা।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ২টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ৩০,০০০ টাকা।
অ্যাকাউন্ট এক্সেকিউটিভ: শূন্যপদ ২টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ ফিন্যান্স/ অ্যাকাউন্টসের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ৪-৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৩০,০০০ টাকা।
ডেটা এন্ট্রি অপারেটর/ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৪টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা টাইপিংয়ে মিনিটে ৩০টি শব্দের গতি থাকলে এবং ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। থোক মাইনে ২০,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে www.becil.com ওয়েবসাইটের মাধ্যমে ১৭ জানুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে ছবি, সই, বিরত সার্টিফিকেট/ মাধ্যমিক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি (১০০ কেবি) সাইজের মধ্যে জেপিজি/ পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৭৫০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের ক্ষেত্রে ৪৫০) টাকা। তবে একাধিক পদের আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত ফি প্রদান করতে হবে। এছাড়া জিএসটি ও ব্যাঙ্ক চার্জ প্রার্থীকেই বহন করতে হবে। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। সেটিকে স্ক্যান করবেন এবং পাঠাবেন অ্যাপ্লিকেশন ফর্মের শেষ পাতায় উল্লেখিত ইমেল আইডিতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: ৪৪। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

