১৯৭ সিভিলিয়ান গ্রুপ সি ভারতীয় বায়ু সেনায়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন স্টেশন, ডিপো ও ইউনিটে কাজের জন্য কুক (অর্ডিনারি গ্রেড), মাল্টি টাস্কিং স্টাফ, লন্ড্রিম্যান, কার্পেন্টার, পেইন্টার, সুপারিনটেন্ডেন্ট (স্টোর), ট্রেডসম্যান মেট ইত্যাদি সিভিলয়ান গ্রুপ-সি পদে ১৯৭ জনকে নিচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্সে। নিয়োগ হবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের হেড কোয়ার্টার ইস্টার্ন এয়ার কমান্ড, হেড কোয়ার্টার মেন্টেন্যান্স কমান্ড, হেড কোয়ার্টার সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ড এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিটগুলিতে।
হেড কোয়ার্টার ইস্টার্ন এয়ার কমান্ড, আইএএফ: শূন্যপদ ৩২টি। এরমধ্যে AOC AF Station, Jorhat, Assam – 936810 ঠিকানায় – ৭টি। ALG Mechuka, C/o AF Station, Jorhat, Assam -936810 ঠিকানায় ২টি। ALG Vijaynagar, C/o AF Station, Jorhat, Assam -936810 ঠিকানায় ১টি। AOC, AF Station, Tezpur, Assam – 936811 ঠিকানায় ৩টি। ALG Ziro, C/o AF Station, Tezpur, Assam – 936811 ঠিকানায় ৫টি। AF Commanding AF Station, Guwahati, Assam – 936819 ঠিকানায় ১টি। Air Officer Commanding, Air Force Hospital, Jorhat, Assam – 936810 ঠিকানায় ৫টি। CO, Headquarter Eastern Air Command (Unit), Air Force, Shillong Meghalaya – 936174 ঠিকানায় ৮টি।
এছাড়া HQ Maintenance Command, IAF-এর অধীনস্থ বিভিন্ন এয়ারফোর্স স্টেশন, বিভিন্ন ডিপো এবং এয়ার স্টোর পার্কে মোট শূন্যপদ ১৫৩টি। HQ South Western Air Command, IAF -এর অধীনস্থ বিভিন্ন এয়ার ফোর্স স্টেশনে মোট শূন্যপদ ১১টি। Independent Units, IAF -তে শূন্যপদ ১টি।
সুপারিন্টেন্ডেন্ট পদের প্রার্থীদের গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে স্টোর হ্যান্ডলিং ও অ্যাকাউন্টস কিপিংয়ের অভিজ্ঞতা থাকলে ভাল। এলডিসি পদের প্রার্থীদের উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি এবং হিন্দি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩০টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। এসটি পদের প্রার্থীদের উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে স্টোর হ্যান্ডলিং ও অ্যাকাউন্টস কিপিংয়ের অভিজ্ঞতা থাকলে ভাল। কুক (অর্ডিনারি গ্রেড) পদের প্রার্থীদের মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে কেটারিংয়ের সার্টিফিকেট/ ডিপ্লোমা এবং একাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পেইন্টার (স্কিল্ড), কার্পেন্টার (স্কিল্ড), কপার স্মিথ, ফিটার, টেইলর পদের প্রার্থীদের মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। অথবা উপযুক্ত ট্রেডের প্রাক্তন সমরকর্মী হতে হবে। এসি মেকানিক, হাউজ কিপিং স্টাফ, মেস স্টাফ, মাল্টি টাস্কিং স্টাফ, ট্রেডসম্যান এবং লন্ড্রিম্যান পদের প্রার্থীদের মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। হিন্দি টাইপিস্ট পদের প্রার্থীদের উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে এবং উপযুক্ত টাইপিং স্পীড থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে দরখাস্ত ও নথিপত্র যাচাই এবং লিখিত পরীক্ষার মাধ্যমে।
পরীক্ষায় প্রশ্ন হবে ইংরিজি এবং হিন্দিতে।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন https://indianairforce.nic.in/ ওযেবসাইটে বা পিডিএফে। পাঠাবেন সংশ্লিষ্ট এয়ার ফোর্স স্টেশন, ডিপো, ইন্ডিপেন্ডেন্ট ইউনিটের ঠিকানায়। পৌঁছনো চাই ৫ সেপ্টেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি নং 03/2021/DR. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
বয়ান সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

