ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে ১৮
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টেনো, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে ১৮ জনকে নিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে। নিয়োগ হবে ৩ বছরের চুক্তিভিত্তিতে।
স্টেনো গ্রেড-৩: শূন্যপদ ১টি। গ্র্যাজুয়েট ও শর্টহ্যান্ডে মিনিটে ৮০টি এবং টাইপিংয়ে মিনিটে ৪০টি শব্দের গতি। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা।
অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স এন্ড একাউন্ট): শূন্যপদ ১টি। কমার্সের ব্যাচেলর ডিগ্রি ও ২ বছরের অভিজ্ঞতা অথবা কমার্সের মাস্টার ডিগ্রি ও ১ বছরের অভিজ্ঞতা।
অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন (মহিলা): শূন্যপদ ১টি। গ্র্যাজুয়েট ও অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন হিসেবে ১ বছরের অভিজ্ঞতা।
মেশিন মেকানিক: শূন্যপদ ১টি। ফিটারের ১ বছরের আইটিআই ডিপ্লোমা ও ১ বছরের অভিজ্ঞতা অথবা ফিটারের ৬ মাসের আইটিআই সার্টিফিকেট ও ৩ বছরের অভিজ্ঞতা।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১টি। ব্যাচেলর ও লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা অথবা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১টি। উচ্চমাধ্যমিক ও ইংলিশ টাইপিংয়ে মিনিটে ৩০টি এবং হিন্দি টাইপিংয়ে মিনিটে ২৫টি শব্দের গতি। সঙ্গে কম্পিউটারে দক্ষতা।
ল্যাব অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৩টি (ফ্যাশন ডিজাইন ১টি, ফ্যাশন কমিউনিকেশন ১টি, আইটি ১টি)। ডিজাইনের ক্ষেত্রে– উচ্চমাধ্যমিক সঙ্গে ৩ বছরের ডিপ্লোমা/ সার্টিফিকেট এবং ৩ বছরের অভিজ্ঞতা। কমিউনিকেশনে ক্ষেত্রে– গ্র্যাজুয়েট ও ফটোগ্রাফির ১ বছরের সার্টিফিকেট/ ডিপ্লোমা। আইটির ক্ষেত্রে– কম্পিউটারের ব্যাচেলর ডিগ্রি ও ১-২ বছরের অভিজ্ঞতা।
ড্রাইভার: শূন্যপদ ১টি। মাধ্যমিক পাশ এবং ড্রাইভিং লাইসেন্স। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা।
মাল্টি টাস্কিং স্টাফ: শূন্যপদ ৭টি। দশম শ্রেণি পাশ।
বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। পদ অনুযায়ী মূল মাইনে লেভেল ৪, ২ এবং ১ অনুযায়ী। সঙ্গে গ্রেড পে ২,৪০০/ ১,৯০০ এবং ১,৮০০ টাকা।
প্রার্থীবাছাই হলে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টার মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে www.nift.ac.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২১ জুনের মধ্যে। ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: NIFT/ Sgr/Advt. No: 01/2021 Dated: 07-05-2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

