এশিয়াটিক সোসাইটিতে ১৭ লাইব্রেরিয়ান, ক্লার্ক ইত্যাদি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক, বাইন্ডার/ মেন্ডার এবং জুনিয়র অ্যাটেন্ডেন্ট পদে ১৭ জনকে নিচ্ছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ কলকাতার এশিয়াটিক সোসাইটিতে। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নিয়োগ হবে গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে।
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (গ্রুপ-বি, নন-মিনিস্টেরিয়াল): শূন্যপদ ২টি। লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-সি, মিনিস্টেরিয়াল): শূন্যপদ ৯টি। বাইন্ডার/ মেন্ডার (গ্রুপ-সি, নন-মিনিস্টেরিয়াল): শূন্যপদ ১টি। জুনিয়র অ্যাটেনডেন্ট (গ্রুপ-সি, মিনিস্টেরিয়াল): শূন্যপদ ৫টি।
পদ অনুযায়ী প্রার্থীদের যথাক্রমে – যে কোনও শাখার মাস্টার ডিগ্রিধারী এবং লিব. সায়েন্স বা ইনফ. সায়েন্স ডক্যুমেন্টেশন বা সমতুল পেশাদারি ব্যাচেলর ডিগ্রি/ স্কুল ফাইনাল বা সমতুল পাশ এবং টাইপিংয়ের জ্ঞান (কম্পিউটারের জ্ঞান থাকলে ভালো)/ অন্তত সপ্তম শ্রেণি পাশ ও কোনও কমার্শিয়াল অর্গানাইজেশেন বা সরকারি প্রেসে উচ্চ মানের বাইন্ডিংয়ের কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা/ অন্তত অষ্টম শ্রেণি পাশ এবং কাজের অভিজ্ঞতা – থাকতে হবে।
বয়স হতে হবে যথাক্রমে – ৩২/ ২৭/ ২৭/ ৩২ বছরের মধ্যে। মাইনে যথাক্রমে সপ্তম পে কমিশনের লেভেল ৭/ লেভেল ২/ লেভেল ২/ লেভেল ১ অনুযায়ী। সব পদেই নিয়োগ হবে সরাসরি।
আবেদনের করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। প্রত্যেকটি পদের জন্য পৃথক দরখাস্তের বয়ান পাবেন http://www.asiaticsocietykolkata.org ওয়েবসাইটে। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে জন্ম-তারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট ইত্যাদি প্রমাণপত্রের প্রত্যয়িত কপি। দরখাস্ত ও প্রমাণপত্রের কপি ভরা খামের ওপর লিখবেন “Application for the post of …………. against Vacancy Notice No. TASK/2021/01 Dated 08.10.2021. শূন্যস্থানে যে পদে আবেদন করছেন তার নাম লিখবেন। পাঠাবেন স্পীড পোস্ট/ ক্যুরিয়ারে। পৌঁছনো চাই ৩০ নভেম্বর, ২০২১ সন্ধে ৬টার মধ্যে। এই ঠিকানায়: General Secretary, The Asiatic Society, 1 Park Street, Kolkata – 700016. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট: www.asiaticsocietykolkata.org
আবেদনের ফর্ম-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

