গুয়াহাটি এইমসে ১৬২ প্রফেসর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ১৬২ জনকে নিচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস) গুয়াহাটি। নেওয়া হবে ভারতের নাগরিক/ নাগরিকত্ব আইন, ১৯৫৫ -এর ধারা ৭এ -এর অধীনে ভারতের বিদেশী নাগরিক (OCI) কার্ডধারী হিসাবে রেজিস্টার্ড প্রার্থীদের থেকে। নিয়োগ হবে সরাসরি নিয়োগ ভিত্তিতে গুয়াহাটির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের ৩৯টি ডিপার্টমেন্টে। প্রথমে ২ বছরের প্রবেশন।
প্রফেসরের মোট শূন্যপদ ৩১ টি। অ্যাডিশনাল প্রফেসরের মোট শূন্যপদ ২২টি। অ্যাসোসিয়েট প্রফেসরের মোট শূন্যপদ ৩৫টি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোট শূন্যপদ ৭৪টি।
মেডিক্যাল ক্যান্ডিডেট, নন-মেডিক্যাল ক্যান্ডিডেট, মেডিক্যাল ক্যান্ডিডেট (জেনারেল ডিসিপ্লিন) এবং সুপার স্পেশ্যালিটি ডিসিপ্লিনগুলির ক্ষেত্রে ক্যান্ডিডেটদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
প্রফেসর পদের প্রার্থীদের বয়স হতে হবে ৫৮ বছরের মধ্যে। মাইনে লেভেল ১৪এ অনুযায়ী । অ্যাডিশনাল প্রফেসর পদের প্রার্থীদের বয়স হতে হবে ৫৮ বছরের মধ্যে। মাইনে লেভেল ১৩এ২ অনুযায়ী। অ্যাসোসিয়েট প্রফেসর পদের প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মাইনে লেভেল ১৩এ১ অনুযায়ী। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মাইনে লেভেল ১২ অনুযায়ী।
প্রার্থিবাছাইয়ের জন্য ইন্টারভিউ হবে এইমস ভূবনেশ্বরে বা অন্য কোনও নির্ধারিত স্থানে। ইন্টারভিউয়ের সময় কোনও টিএ/ ডিএ পাবেন না।
দরখাস্তের ফি বাবদ ১,০০০ টাকা দিতে হবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, দরখাস্ত করার সময়। তফশিলি/ প্রতিবন্ধী/ মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে http://aiimsbhubaneswar.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ৯ অক্টোবরের মধ্যে। অনলাইন দরখাস্ত করার পর দরখাস্তের প্রিন্ট নেবেন এবং তাতে সই করবেন। ওই প্রিন্ট আউটের সঙ্গে দিতে হবে – নির্ধারিত বয়ান পূরণ করা অফলাইন দরখাস্ত এবং যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স দিয়ে স্পীড/ রেজিস্টার্ড পোস্ট বা ক্যুরিয়ারে এমনভাবে পাঠাতে হবে যেন তা পৌঁছয় ২৪ অক্টোবরের মধ্যে, এই ঠিকানায়: The Assistant Administrative Officer, Recruitment Cell, All India Institute of Medical Sciences, Bhubaneswar, Sijua, Dumuduma, Bhubaneswar-751019. দরখাস্ত ও অন্যান্য প্রমাণপত্রের কপি ভরা খামের ওপর লিখবেন “APPLICATION FOR THE POST OF ……………………”. কোনও বিষয়ে স্পষ্ট করে জানতে এবং অনুসন্ধানের জন্য মেল করতে পারেন facrecruitment@aiimsbhubaneswar.edu.in আইডিতে বা ফোন করতে পারেন এই নম্বরে: 0674-2476255। সব বিষয়ে আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং AIIMS/GUWAHATI/FAC. RECT./2021/2974.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

