health workerContractual State Government 

পানিহাটি মিউনিসিপ্যালিটিতে ১৭০ স্বাস্থ্যকর্মী

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সাম্মানিক স্বাস্থ্যকর্মী হিসেবে ১৭০ জনকে নিচ্ছে পানিহাটি মিউনিসিপ্যালিটি। বিবাহিত, ডিভোর্সি, বিধবা মহিলারা ওই পৌরসভার অধীনে বসবাস করলে আবেদন করতে পারেন। প্রাথমিকভাবে নিয়োগ হবে ১ বছরের প্রবেশনে। তবে প্রয়োজন ও ভাল কাজের নিরিখে চুক্তির মেয়াদ বাড়তে পারে।

মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য। তবে মাধ্যমিক পাশের যোগ্যতায় বাছাই করা হবে।

বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ৩০ থেকে ৪০ এবং তফশিলি, ওবিসিদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। সাম্মানিক মাসে ৪,৫০০ টাকা।

প্রার্থীবাছাইয়ের জন্য মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপর হবে নথিপত্র যাচাই।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://www.panihatimunicipality.in/ ওয়েবসাইটে। যাবতীয় প্রমাণপত্র সহ আবেদনপত্র পাঠাবেন ২৬ অক্টোবরের মধ্যে হাতে হাতে জমা করবেন মিউনিসিপ্যালিটির নির্দিষ্ট ড্রপবক্সে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment