Northern-Coalfields-LimitedCentral Government Training 

নর্দান কোলফিল্ডসে ১,৫০০ অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে ১,৫০০ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে নর্দান কোলফিল্ডস লিমিটেডে। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ট্রেনিং হবে ওয়েল্ডার, ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মোটর মেকানিক ট্রেডে। মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের প্রতিষ্ঠান থেকে যাঁরা পাশ করেছেন কেবলমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন।

ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): আসন সংখ্যা ১০০টি। ফিটার: আসন সংখ্যা ৮০০টি। ইলেক্টিশিয়ান: আসন সংখ্যা ৫০০টি। মোটর মেকানিক: আসন সংখ্যা ১০০টি।

মোট অন্তত ৫০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫) শতাংশ নম্বর সহ দশম শ্রেণি (ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে অষ্টম শ্রেণি) পাশ প্রার্থীরা সঙ্গে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের আইটিআই প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।

সবক্ষেত্রেই বয়স হতে হবে ৩০-০৬-২০২১ তারিখের হিসাবে ১৬ থেকে ২৪ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হারে স্টাইপেন্ড পাবেন।

আবেদন করবেন অনলাইনে www.apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে, ১০ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে। এবার দরখাস্তের প্রিন্ট নিয়ে নেবেন। আরও বিস্তারিত জানতে পারবেন http://www.nclcil.in/ ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment