HALCentral Government Training Trending News 

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে ১৫০ অ্যাপ্রন্টিস ট্রেনি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১ বছরের ট্রেনিংয়ের জন্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেনি এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি হিসেবে মোট ১৫০ জনকে নিচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল)। ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে পাশ করা গ্র্যাজুয়েট, ডিপ্লোমাধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি: আসন ৭০টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার বি.ই./ বি.টেক. ডিগ্রিধারী হতে হবে। স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেনি: আসন ৮০টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার ডিপ্লোমাধারী হতে হবে। স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা।

১৯.০১.২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে হিন্দুস্তান অ্যারোনটিক্সের নিয়ম অনুযায়ী। প্রার্থিবাছাই হবে মেধার ভিত্তিতে।

কোনও দরখাস্তের ফি দিতে হবে না। দরখাস্ত করবেন অনলাইনে https://hal-india.co.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৯ জানুয়ারির মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

এনরোল বা লগইন করতে ক্লিক করুন:: এখানে

Related posts

Leave a Comment