ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় ১,২৪০ ওয়াচম্যান
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ওয়াচম্যান পদে ১,২৪০ জনকে নিচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন ডিপো ও অফিসগুলিতে। যাঁরা ২২-৮-২০০২ তারিখের পূর্বে ফুড কর্পোরেশনে অন্তত ৬ মাস কাজ করেছেন, তাঁরাও শর্তসাপেক্ষে পূর্বতন প্রাক্তন চুক্তিভিত্তিক সিকিউরিটি গার্ড হিসেবে আবেদনের যোগ্য।
হরিয়ানায়: শূন্যপদ ৩৮০টি। পাঞ্জাবে: শূন্যপদ ৮৬০টি।
ওয়াচম্যান ক্ষেত্রে: অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। পূর্বতন প্রাক্তন চুক্তিভিত্তিক সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে: পঞ্চম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৯-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মূল মাইনে ২৩,৩০০ – ৬৪,০০০ টাকা।
প্রার্থীবাছাই হলে লিখিত পরীক্ষার মাধ্যমে। এরপর হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। শারীরিক প্রতিবন্ধীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না। লিখিত পরীক্ষার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার এডমিট কার্ড পরীক্ষার ১৫ দিন পূর্বে নিচে বলা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
আবেদন করবেন অনলাইনে https://fci.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১০ নভেম্বরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিয়ে পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান করে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অথবা ডাউনলোড করা ই-চালানের মাধ্যমেও ফি জমা করতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায়। অতিরিক্ত ফি প্রার্থীকেই বহন করতে হবে। পাঞ্জাবের ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি নং: 01/2021/PUNJAB এবং হরিয়ানার ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি নং: 01/2021/Haryana. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। পাঞ্জাবের ক্ষেত্রে ।। হরিয়ানার ক্ষেত্রে ।।
অনলাইন আবেদন করুন–
পাঞ্জাবের ক্ষেত্রে: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।
হরিয়ানার ক্ষেত্রে: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

