ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলে ১২৪ মেধাবী খেলোয়াড়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পোস্টাল/ সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যানের গ্রুপ-সি পদে, স্পোর্টস কোটায়, ১২৪ মেধাবী খেলোয়াড় নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলে। ওপেন মার্কেট থেকে নিয়োগ হবে সরাসরি। নিয়ম অনুযায়ী প্রথমে প্রবেশন তারপরে ট্রেনিং হবে।
ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং -এর গাইডলাইন অনুযায়ী, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (পিএ) নিয়োগ হবে বিভিন্ন পোস্ট অফিস/ সেভিংস ব্যাংক কন্ট্রোল অরগানাইজেশন/ সার্কেল অফিস বা রিজিওনাল অফিসগুলিতে। সর্টিং অ্যাসিস্ট্যান্ট (এসএ) নিয়োগ হবে রেলওয়ে মেল সার্ভিসে। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং অন্তত ৬০ দিনের বেসিক কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। এই পদদুটির মাইন ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।
পোস্টম্যান নিয়োগ হবে পোস্ট অফিসগুলিতে। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। স্থানীয় ভাষা হিসেবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ও বাংলা বা নেপালি, সিকিমের ক্ষেত্রে নেপালি এবং আন্দামান-নিকোবরের ক্ষেত্রে ইংলিশ/ হিন্দি জানতে হবে। মাইনে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
৩টি পদের ক্ষেত্রেই ২৪ ডিসেম্বরের হিসেবে বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী এবং সরকারি কর্মচারীদের বয়সের ছাড় আছে।
৬৪টি ক্রীড়া ক্ষেত্রের মেধাবী খেলোয়াড়রা – জাতীয় বা আন্তর্জাতিক/ ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট/ জাতীয় স্পোর্টস বা গেমসে দেশের বা বিশ্ববিদ্যালয়ের বা স্কুলের হয়ে অংশগ্রহণ করে থাকলে কিংবা প্রার্থীদের ফিজিক্যাল এফিসিয়েন্সির ন্যাশনাল অ্যাওয়ার্ড থাকলে আবেদন করতে পারবেন।
প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, ক্রীড়াগত যোগ্যতা এবং প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ; সিনিয়র কিংবা জুনিয়র লেভেল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ; আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ; স্কুলের হয়ে জাতীয় স্পোর্টস বা গেমসে অংশগ্রহণ; – করে মেডেল বা তৃতীয় স্থান অধিকার করে থাকলে যথাক্রমে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ অগ্রাধিকার এবং ফিজিক্যাল এফিশিয়েন্সির ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকলে ৫ম অগ্রাধিকার; এবং রাজ্য/ ইউনিয়ন টেরিটরি/ ইউনিভার্সিটি/ স্টেট স্কুল টিম -এর হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেডেল জয়ী না হলে বা কোনও স্থান অধিকার না কের থাকলে ৬ষ্ঠ অগ্রাধিকার পাবেন।
ফি বাবদ ১০০ টাকা CPMG WB CIRCLE SPORTS (National E-BILLER ID No. 0000070146) -এর নামে দিতে হবে ই-পেমেন্টের মাধ্যমে।
সঠিকভাবে পূরণ করা দরখাস্ত প্রয়োজনীয় প্রমাণপত্রের কপি-সহ পাঠাবেন কেবলমাত্র – রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট এর মাধ্যমে। পৌঁছনো চাই ২৪ ডিসেম্বরের মধ্যে। এই ঠিকানায়: O/o Chief Postmaster General, West Bengal Circle, Kolkata -700 012. নোটিফিকেশন নং: Rectt/R-8/PA-SA/DQ(Sports)/2021 তারিখ:15.11.2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
দরখাস্তের ফর্ম-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

