বেসিলে ১২০ টেকনিশিয়ান, পারফিউশনিস্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টেকনিশিয়ান, পারফিউশনিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট সহ বিভিন্ন পদে ১২০ জনকে নিচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডে। সম্পূর্ণ চুক্তিভিত্তিতে নিয়োগ হবে ভোপালের এইমসে।
সিএসএসডি টেকনিশিয়ান: শূন্যপদ ১টি। মাইক্রোবায়োলোজির বা মেডিক্যাল টেকনোলজির বিএসসি ডিগ্রিধারীরা ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অথবা ‘এ’ গ্রেড রেজিস্ট্রেশন স্টাফ নার্সরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা থিয়েটার অ্যাসিস্ট্যান্ট কোর্স পাশ প্রার্থীরা ৪ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। সবক্ষেত্রেই অন্তত ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিজ্ঞতা অর্জন করে থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৩৩,৪৫০ টাকা।
নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান: শূন্যপদ ২টি। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজির ডিগ্রিধারীরা অথবা ফিজিক্স/ কেমিস্ট্রি/ বায়োকেমিস্ট্রি/ মাইক্রোবায়োলোজি/ লাইফ সায়েন্সের ডিগ্রিধারীরা মেডিক্যাল রেডিয়েশন এন্ড আইসোটোপ টেকনোলজির ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ৪২,৯৫০ টাকা।
পারফিউশনিস্ট: শূন্যপদ ২টি। পারফিউশন টেকনোলজির ডিগ্রিধারীরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা পারফিউশন টেকনোলজির ৩ বছরের ডিপ্লোমাধারীরা ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ৪২,৯৫০ টাকা।
ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড-২: শূন্যপদ ৪১টি। বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে ১৭,৩০৩ টাকা।
ল্যাব টেকনিশিয়ান: শূন্যপদ ১টি। বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির বিএসসি ডিগ্রিধারী হলে ভাল। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ২৭,২৫০ টাকা।
জুনিয়র মেডিক্যাল রেকর্ড অফিসার/ রিসেপশনিস্ট: শূন্যপদ ১০টি। মেডিক্যাল রেকর্ড অফিসার পদের ক্ষেত্রে— বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশরা মেডিক্যাল রেকর্ড কিপিংয়ের অন্তত ৬ মাসের ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে এবং মেডিক্যাল রেকর্ড কিপিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। প্রার্থীর অফিস অ্যাপ্লিকেশন, স্প্রেড শিট অ্যান্ড প্রেজেন্টেশন সহ ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৩৫টি এবং হিন্দিতে মিনিটে ৩০টি শব্দের দক্ষতা থাকতে হবে। অথবা রিসেপশনিস্ট পদের ক্ষেত্রে– ম্যাস কমিউনিকেশন/ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন/ হসপিটালিটি ম্যানেজমেন্টের ডিগ্রিধারীরা অফিস অ্যাপ্লিকেশন, স্প্রেড শিট অ্যান্ড প্রেজেন্টেশনে দক্ষ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ২৭,২৫০ টাকা।
ফার্মা কেমিস্ট/ কেমিক্যাল এক্সামিনার: শূন্যপদ ১টি। ফার্মাসির ডিপ্লোমাধারীরা ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। ম্যানুফ্যাকচারিং/ টেস্টিংয়ের কাজে অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে ২৭,২৫০ টাকা।
ফার্মাসিস্ট: শূন্যপদ ৮টি। ফার্মাসির ডিপ্লোমাধারীরা ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। ফার্মাসির ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ২৭,২৫০ টাকা।
ডার্ক রুম: শূন্যপদ ৫টি। রেডিওগ্রাফির ডিপ্লোমাধারীরা ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ২৩,৫৫০ টাকা।
ডিসপেন্সিং অ্যাটেন্ডেন্ট: শূন্যপদ ৪টি। ফার্মাসির ডিপ্লোমাধারীরা ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে ২৩,৫৫০ টাকা।
মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান: শূন্যপদ ৩৮টি। মেডিক্যাল রেকর্ডের বিএসসি ডিগ্রিধারীরা অথবা বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশরা মেডিক্যাল রেকর্ড কিপিংয়ের অন্তত ৬ মাসের ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে এবং মেডিক্যাল রেকর্ড কিপিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। প্রার্থীর অফিস অ্যাপ্লিকেশন, স্প্রেড শিট অ্যান্ড প্রেজেন্টেশন সহ ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৩৫টি এবং হিন্দিতে মিনিটে ৩০টি শব্দের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ২৩,৫৫০ টাকা।
সিনিয়র মেকানিক (এসি অ্যান্ড রেফ্রিজারেটর): শূন্যপদ ৬টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের অন্তত ১ বছরের আইটিআই/ ডিপ্লোমাধারী হলে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে ২৩,৫৫০ টাকা।
জুনিয়র স্কেল স্টেনো (হিন্দি): শূন্যপদ ১টি। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা হিন্দি শর্টহ্যান্ডে মিনিটে ৬৪টি শব্দের গতি থাকলে এবং তা মিনিটে ১১টি শব্দের গতিতে ট্রান্সক্রিপশনের দক্ষতা থাকলে আবেদন করতে পারেন। এক্ষেত্রে ৮% ভুল গ্রহণযোগ্য। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ২৩,৫৫০ টাকা।
প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড পরীক্ষা, স্কিল টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। কম্পিউটার বেসড পরীক্ষা থাকবে ইংলিশ, ম্যাথমেটিক্স, লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ/ জেনারেল আওয়ার্নেস। উত্তরের জন্য সময় পাবেন ৯০ মিনিট।
আবেদন করবেন অনলাইনে https://www.becil.com/ ওয়েবসাইটের মাধ্যমে ২২ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। দরখাস্তের সময় আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৮৩০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের ক্ষেত্রে ৬০০) টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অতিরিক্ত ফি প্রার্থীকেই বহন করতে হবে। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 49. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।
অন্যান্য লিঙ্কের জন্য ক্লিক করুন: এখানে

