oilCentral Government Government Jobs 

অয়েল ইন্ডিয়া লিমিটেডে ১২০ অ্যাসিস্ট্যান্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে ১২০ জনকে নিচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেডে। নিয়োগ হবে ক্লার্ক-কাম-কম্পিউটার অপারেটর পদে। কাজ করতে হবে অসম ও অরুণাচলপ্রদেশে।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড: JAC12021): অন্তত ৪০ শতাংশ নম্বর সহ যে কোনও শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের অন্তত ৬ মাসের ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৫-৮-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মাইনে ২৬,০০০ – ৯০,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘন্টা।

আবেদন করবেন অনলাইনে https://www.oil-india.com ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ আগস্টের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। জমা দেবেন অনলাইনে। অন্যান্য খরচ প্রার্থীকেই বহন করতে হবে। এবার অনলাইন দরখাস্তের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: HRAQ/REC-WP-B/2021-02. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment