এনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেডে ১২ এক্সেকিউটিভ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মার্কেটিং এক্সেকিউটিভ পদে ১২ জনকে নিচ্ছে এনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেডে। নিয়োগ হবে ২ বছরের চুক্তিভিত্তিতে।
এমবিএ অথবা মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ মার্কেটিং মূল বিষয় নিয়ে স্পেশ্যালাইজেশন করা ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে মাসে ৪২,৫০০ টাকা।
প্রার্থীবাছাই হবে ভিডিও কনফারেন্স ইন্টারভিউয়ের মাধ্যমে। সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন www.nbccindia.in ওয়েবসাইটে। একটি সাদা কাগজে বয়ানের প্রিন্ট নিয়ে নেবেন। ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ফি জমা দেবেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফটটি কাটবেন “NBCC (India) Limited”-এর অনুকূলে। যেন তা নিউদিল্লিতে ভাঙানোর যোগ্য হয়। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
এবার পূরণ করা দরখাস্তের প্রিন্ট নিয়ে নেবেন। ডিমান্ড ড্রাফট ও যাবতীয় প্রমাণপত্র সহ আবেদনপত্র পাঠাবেন ১৩ জানুয়ারির মধ্যে। এই ঠিকানায়: Chief General Manager (HRM), NBCC (I) Limited, NBCC Bhawan, 2nd Floor, Corporate Office, Near Lodhi Hotel, Lodhi Road, New Delhi-110003. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 21/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

