রাইপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ১১৯ অধ্যাপক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে ১১৯ জনকে নিচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস) রাইপুরে। নেওয়া হবে ভারতের নাগরিক/ নাগরিকত্ব আইন, ১৯৫৫ -এর ধারা ৭এ -এর অধীনে ভারতের বিদেশী নাগরিক (OCI) কার্ডধারী হিসাবে রেজিস্টার্ড প্রার্থীদের থেকে। নিয়োগ হবে এইমসের বিভিন্ন ডিপার্টমেন্টে সরাসরি/ ডেপুটেশনের ভিত্তিতে/ চুক্তির ভিত্তিতে।
বিভিন্ন প্রফেসর নিযোগ হবে অ্যানেস্থেসিওলজি, বায়োকেমিস্ট্রি, বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, ক্লিনিক্যাল হেমাটোলজি, ডার্মাটোলজি -সহ মোট ৪৪টি ডিপার্টমেন্টে। নন-মেডিক্যাল ক্যান্ডিডেট নেওয়া হবে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি এবং ফিজিওলজি ডিপার্টমেন্টে।
ডাক্তারি পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়োগ হবে পুরো সময়ের জন্য। এসময়ে অন্য কোন নিয়োগ নেওয়া যাবে না, অর্থ প্রদান বা অন্যভাবে তা গ্রহণ করা যাবে না এবং প্রাইভেট প্র্যাক্টিস করা যাবে না।
প্রফেসর: শূন্যপদ ৩৬টি। এরমধ্যে রয়েছে মেডিক্যাল এবং নন-মেডিক্যাল ক্যান্ডিডেট। বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। মাইনে ১,৬৮,৯০০ – ২,২০,৪০০ টাকা।
অ্যাডিশনাল প্রফেসর: শূন্যপদ ৩১টি। এরমধ্যে রয়েছে মেডিক্যাল ক্যান্ডিডেট (জেনারেল ডিসিপ্লিন), সুপার স্পেশ্যালিটি ডিসিপ্লিন এবং নন-মেডিক্যাল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ। বয়স হতে হবে ৫৮ বছরের মধ্যে। মাইনে ১,৪৮,২০০ – ২,১১,৪০০ টাকা।
অ্যাসোসিয়েট প্রফেসর: শূন্যপদ ৫২টি। এরমধ্যে রয়েছে মেডিক্যাল ক্যান্ডিডেট (জেনারেল ডিসিপ্লিন), সুপার স্পেশ্যালিটি ডিসিপ্লিন এবং নন-মেডিক্যাল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ। বয়স হতে হবে ৫২ বছরের মধ্যে। মাইনে ১,৩৮,৩০০ – ২,০৯,২০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। প্রার্থিবাছাই করবে পূর্ব গঠিত স্ট্যান্ডিং সিকেলশন কমিটি। ইন্টারভিউয়ের সময় কোনও টিএ/ ডিএ পাবেন না।
আবেদেনর ফি বাবদ দিতে হবে ১,০০০ (তফশিলি হলে ৮০০) টাকা। প্রতিবন্ধীদের এবং চুক্তি ও ডেপুটেশন বেসিসে নিযুক্ত অবসরপ্রাপ্তদের এই ফি দিতে দিতে হবে না। ফি দেবেন অনলাইনে।
আবেদন করবেন অনলাইনে www.aiimsraipur.edu.in ওয়েবসাইটের মাধ্যমে, ৪ অক্টোবরের মধ্যে। অনলাইন দরখাস্ত করার পর দরখাস্তের প্রিন্ট নেবেন এবং তাতে সই করবেন। প্রিন্ট আউটের সঙ্গে – সঠিকভাবে পূরণ করা অ্যানেক্সার-৫ এবং বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ক্যাটেগরি-সহ যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স দিয়ে স্পীড/ রেজিস্টার্ড পোস্ট বা ক্যুরিয়ারে এমনভাবে পাঠাতে হবে যেন তা পৌঁছয় ১৯ অক্টোবরের মধ্যে। দরখাস্ত ও অন্যান্য প্রমাণপত্রের কপি ভরা খামের ওপর লিখবেন “APPLICATION FOR THE
POST OF ……………………DEPTT OF ……………..”. পাঠাবেন এই ঠিকানায়: Recruitment Cell, 2nd floor, Medical College Building, Gate No-5, AIIMS Raipur, G.E. Road, Tatibandh, Raipur (C.G.) Pin 492099. সব বিষয়ে আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং: Admin/Rec./Regular/Faculty/2021/AIIMS.RPR/365 তারিখ: ১৭.০৮.২০২১।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

