প্রতিরক্ষা গবেষণায় ১১৬ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে ১১৬ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে। যাঁরা ২০১৯, ২০২১ ও ২০২১ সালে শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় পাশ করেছেন তাঁরা আবেদন করবেন।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: আসন সংখ্যা ৫০টি। সংশ্লিষ্ট শাখার বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
টেকশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: আসন সংখ্যা ৪০টি। সংশ্লিষ্ট শাখার ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।
ট্রেড অ্যাপ্রেন্টিস: আসন সংখ্যা ২৬টি। সংশ্লিষ্ট শাখার আইটিআই সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন।
ট্রেনিংয়ের মেয়াদ ১২ মাস। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসে ৯,০০০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসে ৮,০০০ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী। যাঁরা এই ধরনের ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন বা যাঁদের সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা আছে বা যাঁরা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী তাঁরা আবেদন করবেন না।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে অথবা লিখিত পরীক্ষা অথবা (ভিডিও কনফারেন্স) ইন্টারভিউয়ের মাধ্যমে। তখন যাবতীয় নথিপত্রের মূলগুলি প্রয়োজন হবে।
প্রথমে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের www.mhrdnats.gov.in ওয়েবসাইটে এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের http://apprenticeshipindia.org ওয়েবসাইটে নাম এনরোলমেন্ট করতে হবে। তখন পাবেন এনরোলমেন্ট নম্বর। এটি যত্ন করে লিখে রাখবেন।
আবেদন করবেন অনলাইনে https://rac.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ নভেম্বরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: ITR/HRD/AT /06/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

