১১৫ জন হেড কনস্টেবল নিচ্ছে সশস্ত্র সীমা বল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল) পদে ১১৫ জনকে নিছে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সশস্ত্র সীমা বল (এসএসবি)। ভারতীয় তরুণ-তরুণীরা নীচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। নিয়োগ হবে দেশের যে কোনও অংশে কাজের জন্য। শূন্যপদের সংখ্যা কমতে বা বাড়তে পারে।
হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল): মোট শূন্যপদ ১১৫টি।
উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ তরুণ-তরুণীরা আবেদন করতে পারেন। সঙ্গে কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ এবং হিন্দি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩০টি শব্দ চাইপের দক্ষতা থাকা চাই।
২২.০৮.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। বেসিক পে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। এছাড়া নতুন পেনশন স্কিম প্রযোজ্য।
প্রার্থিবাছাই হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোক পরীক্ষা, লিখিত পরীক্ষা (কমন এনন্ট্রান্স টেস্ট) এবং টাইপিং টেস্টের মাধ্যমে। এরপর হবে নথিপত্র যাছাই ও ডাক্তারি পরীক্ষা।
পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন রিক্রুটমেন্ট ওয়েবসাইট থেকে। কেন্দ্রের ঠিকানা পাবেন অ্যাডমিট কার্ডে। ওইদিন সঙ্গে নিতে হবে কোনও বৈধ সচিত্র পরিচয় পত্র, দরখাস্তের প্রিন্টআউট ও যাবতীয় মূল প্রমাণপত্র।
১টি পেপারে (কমন এনন্ট্রান্স টেস্ট) পরীক্ষা হবে। ১০০ নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন হবে জেনারেল ইংলিশ/ জেনারেল হিন্দিতে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।
স্কিল টেস্টে সফলদের থেকে ক্যাটেগরি অনুযায়ী শূন্যপদের ৩ গুণ প্রার্থীকে নথিপত্র যাচাই এবং ডাক্তারি পরীক্ষার জন্য ডাকা হবে। প্রথমে নথিপত্র যাচাই হবে এবং পরে ডাক্তারি পরীক্ষা হবে।
তরুণদের উচ্চতা অন্তত ১৬৫ (তফশিলি হলে অন্তত ১৬২.৫) সেমি এবং বুকের ছাতির মাপ না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৭ ও ৮২ সেমি হতে হবে। তরুণীদের উচ্চতা অন্তত ১৫৫ তফশিলি হলে অন্তত ১৫০) সেমি হতে হবে।
পরীক্ষার ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। তফশিলি, প্রাক্তন সমরকর্মী এবং মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন যে কোনও ব্যাঙ্কে নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড অথবা স্টেট ব্যাঙ্কের চালানের মাধ্যমে।
দরখাস্ত করবেন https://ssb.nic.in/ বা http://www.ssbrectt.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২২ অগস্টের মধ্যে। দরখাস্ত করার সময় নিজের পাসপোর্ট মাপের ছবির (জেপিজি ফর্ম্যাটে, ১০০ x ১২০ পিক্সেল, ৪ কেবি থেকে ১২ কেবি সাইজের মধ্যে) এবং সইয়ের (জেপিজি ফর্ম্যাটে, ১৪০ x ৬০ পিক্সেল, ৪ কেবি থেকে ১২ কেবি সাইজের মধ্যে) করে রাখা স্ক্যান আপলোড করতে হবে। স্ক্যান আপলোড করে “Upload” বোতামে ক্লিক করতে হবে। দরখাস্ত সাবমিট করা হয়ে গেলে প্রার্থী পদের প্রমাণ হিসেবে দরখাস্তের প্রিন্ট নিয়ে রাখবেন। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং 338/RC/SSB/HC(MIN)/2020.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাই আবেদন করতে ক্লিক করুন: এখানে

