AIIMS BhubaneswarCentral Government Government Jobs 

ভুবনেশ্বর এইমসে ১১২ প্রফেসর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে ১১২ জনকে নিচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস) ভূবনেশ্বরে। নেওয়া হবে ভারতের নাগরিক/ নাগরিকত্ব আইন, ১৯৫৫ -এর ধারা ৭এ -এর অধীনে ভারতের বিদেশী নাগরিক (OCI) কার্ডধারী হিসাবে রেজিস্টার্ড প্রার্থীদের থেকে। সরাসরি/ ডেপুটেশনে নিয়োগ হবে ভূবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের ৪০টি ডিপার্টমেন্টে।

প্রফেসরের মোট শূন্যপদ ৩৬ টি। অ্যাডিশনাল প্রফেসরের মোট শূন্যপদ ৩টি। অ্যাসোসিয়েট প্রফেসরের মোট শূন্যপদ ৮টি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোট শূন্যপদ ৬৫টি।

ডেপুটেশন অধ্যাপক পদে সেইসব প্রার্থীদের আবেদন গ্রাহ্য হবে যাঁরা ভারত সরকারের অধীনে জাতীয় গুরুত্বের কোন ইনস্টিটিউটে অনুরূপ পদে রয়েছেন। ডেপুটেশনের ক্ষেত্রে আবেদন করতে হবে তাঁদের নিয়োগকর্তার মাধ্যমে। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

প্রার্থিবাছাইয়ের জন্য ইন্টারভিউ হবে এইমস ভূবনেশ্বরে বা অন্য কোনও নির্ধারিত স্থানে। ইন্টারভিউয়ের সময় কোনও টিএ/ ডিএ পাবেন না।

দরখাস্তের ফি বাবদ ১,০০০ টাকা জিতে হবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফশিলি/ প্রতিবন্ধী/ মহিলা প্রার্থীদের এই ফি দেত হবে না।

আবেদন করবেন অনলাইনে http://aiimsbhubaneswar.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ্যে (১৭ অক্টোবর যেহেতু রবিবার, সেহেতু অনলাইন আবেদন করা যাবে ১৮ অক্টোবর, বিকেল ৫টা পর্যন্ত)। অনলাইন দরখাস্ত করার পর দরখাস্তের প্রিন্ট নেবেন এবং তাতে সই করবেন।

প্রিন্ট আউটের সঙ্গে – বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ক্যাটেগরি-সহ যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স দিয়ে স্পীড/ রেজিস্টার্ড পোস্ট বা ক্যুরিয়ারে এমনভাবে পাঠাতে হবে যেন তা পৌঁছয় ১ নভেম্বরের মধ্যে। দরখাস্ত ও অন্যান্য প্রমাণপত্রের কপি ভরা খামের ওপর লিখবেন “APPLICATION FOR THE POST OF ……………………”. পাঠাবেন এই ঠিকানায়: The Assistant Administrative Officer, Recruitment Cell, All India Institute of Medical Sciences, Bhubaneswar, Sijua, Dumuduma, Bhubaneswar-751019. Tel. No. : 0674-2476255। সব বিষয়ে আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং: AIIMS/BBSR/RECT./REG. FAC/2020/873/2780 তারিখ: ৩০.০৮.২০২১।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment