ডেডিকেটেড ফ্রেইট করিডরে ১,০৭৪ ম্যানেজার, এক্সিকিউটিভ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে ১,০৭৪ জনকে নিচ্ছে ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটি ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল সহ বিভিন্ন ডিসিপ্লিনে।
জুনিয়র ম্যানেজার: মোট শূন্যপদ ১১১টি। এরমধ্যে থেকে সিভিল: শূন্যপদ ৩১টি। অপারেশন অ্যান্ড বিডি: শূন্যপদ ৭৭টি। মেকানিক্যাল: শূন্যপদ ৩টি। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট শাখার ব্যাচেলর ডিগ্রিধারী হলে এবং অপারেশন অ্যান্ড বিডি-র ক্ষেত্রে ওই শতাংশ নম্বর সহ মার্কেটিং/ বিজনেস অপারেশন/ কাস্টমার রিলেশন্স/ ফিন্যান্সের ২ বছরের এমবিএস বা পিজিডিবিএ বা পিজিডিবিএম বা পিজিডিএম হলে আবেদন করতে পারেন। মূল মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা।
এক্সিকিউটিভ: মোট শূন্যপদ ৪৪২টি। এরমধ্যে থেকে সিভিল: শূন্যপদ ৭৩টি। ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ৪২টি। সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন: শূন্যপদ ৮৭টি। অপারেশন অ্যান্ড বিডি: শূন্যপদ ২৩৭টি। মেকানিক্যাল: শূন্যপদ ৩টি। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ৩ বছরের ডিপ্লোমাধারী হলে এবং অপারেশন অ্যান্ড বিডি-র ক্ষেত্রে ওই শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। মূল মাইনে ৩০,০০০ – ১,২০,০০০ টাকা।
জুনিয়র এক্সিকিউটিভ: মোট শূন্যপদ ৫২১টি। এরমধ্যে থেকে ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ১৩৫টি। সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন: শূন্যপদ ১৪৭টি। অপারেশন অ্যান্ড বিডি: শূন্যপদ ২২৫টি। মেকানিক্যাল: শূন্যপদ ১৪টি। মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের ২ বছরের আইটিআই সার্টিফিকেটধারী হতে হবে। মূল মাইনে ২৫,০০০ – ৬৮,০০০ টাকা।
বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে জুনিয়র ম্যানেজার পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে এবং এক্সিকিউটিভ/ জুনিয়র এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
প্রার্থীবাছাই হবে পদ অনুযায়ী কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা, কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট, নথিপত্র যাচাই, ইন্টারভিউ এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর সহ দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। লিখিত পরীক্ষা হতে পারে জুন মাস নাগাদ।
আবেদন করবেন অনলাইনে www.dfccil.com ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ মে-র মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে জুনিয়র ম্যানেজার পদের ক্ষেত্রে ১,০০০ টাকা, এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে ৯০০ টাকা এবং জুনিয়র এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে ৭০০ টাকা। ফি জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 04/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

