coachingContractual Training 

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় ১০০ কোচ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: চুক্তিভিত্তিতে ১০০ জন কোচ নিচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায়। ৪ বছরের চুক্তিতে নিয়োগ হবে আর্চারি, অ্যাথলেটিক্স, বক্সিং, হকি সহ বিভিন্ন ডিসিপ্লিনে।

কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোচিংয়ের ডিপ্লোমাধারী ও ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা অলিম্পিক/ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক জয়ী বা অলিম্পিকে ২ বার অংশগ্রহণ করে থাকলে অথবা অলিম্পিক/ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে ও ২ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হয়ে থাকলে আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ১৫-১০-২০২১ তারিখের হিসেবে ৪৫ বছরের মধ্যে। মাইনে ১,০৫,০০০ – ১,৫০,০০০ টাকা।

প্রাথমিকভাবে পদকপ্রাপ্তি, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের খেলাধূলার জ্ঞান সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ নিচে বলা ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন অনলাইনে https://sportsauthorityofindia.nic.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ অক্টোবরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এই নিয়োগের নং: 2600(204-1)/SAI/CD/2021(Vol.II). আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment