Nurses and Medical OfficersMiscellaneous Trending News 

৫৬২ স্টাফ নার্স-মেডিক্যাল অফিসার নিচ্ছে

উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য প্রধানের অফিসে ৫৬২ স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার নিচ্ছে। মেডিক্যাল অফিসার-ইউপিএইচসি, স্টাফ নার্স -ইউপিএইচসি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট -আর্বান এবং নার্সিং-ইন-চার্জ পদে ৫৬২ জনকে নিচ্ছে উত্তর ২৪ পরগনার চিফ মেডিক্যাল অফিসার -এর অফিসে। ভারতীয়রা নীচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

ন্যাশনাল আর্বান হেলথ মিশন প্রোগ্রামের অধীনে- মেডিক্যাল অফিসার-ইউপিএইচসি: মোট শূন্যপদ ৪২টি। এমবিবিএস ডিগ্রি। সঙ্গে ১ বছরের “rnorfto,y in'”r.n’hip’. ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার্ড। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার। বয়স ৬৭ বছরের মধ্যে। মাইনে মাসে থোক ৬০,০০০ টাকা।
ন্যাশনাল আর্বান হেলথ মিশন প্রোগ্রামের অধীনে- স্টাফ নার্স-ইউপিএইচসি: মোট শূন্যপদ ১১৯টি। নিয়োগ হবে আর্বান প্রাইমারি হেলথ সেন্টারে (ইউপিএইচসি)। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কোর্স সম্পর্ণ করে থাকতে হবে। বি.এসসি. নার্সিং কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকা চাই। বয়স ৪০ বছরের মধ্যে।মাইনে মাসে থোক ২৫,০০০ টাকা।

ন্যাশনাল আর্বান হেলথ মিশন প্রোগ্রামের অধীনে- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আর্বান): মোট শূন্যপদ ৪০০টি। নিয়োগ হবে আর্বান প্রাইমারি হেলথ সেন্টারে (ইউপিএইচসি)। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত এএনএম কোর্স পাশ (বাধ্যতামূলক) এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড। অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত জিএনএম কোর্স পাশ (বাধ্যতামূলক) এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড। সঙ্গে বাংলায় দক্ষতা এবং উত্তর ২৪ পরগনার স্থায়ীবাসিন্দা হতে হবে। বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।মাইনে মাসে থোক ১৩,০০০ টাকা।

ন্যাশনাল আর্বান হেলথ মিশন প্রোগ্রামের অধীনে- নার্সিং ইন-চার্জ: শূন্যপদ ১টি। নিয়োগ হবে ইউসিএইচসি -তে। অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নেকোলজি/ পেডিয়াট্রিক্স/ কমিউনিটি হেলথ নার্সিং -এর এম.এসসি. নার্সিং ডিগ্রিধারী এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড হতে হবে। মাইক্রোসফট অফিস ভাল জানা চাই। বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে।মাইনে মাসে থোক ৫০,০০০ টাকা।

প্রার্থিবাছাই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। অসংরক্ষিত/ আর্থিকভাবে কমজোর প্রার্থীদের জন্য আবেদনের ফি ১০০ টাকা। প্রতিবন্ধী সহ বাকি সব সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনের ফি ৫০ টাকা।
আবেদন করবেন অনলাইনে www.north24parganashealth.org.in ওয়েবসাইটের মাধ্যমে, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে। বিজ্ঞপ্তি নং OCMOHN/HSS-HR-112/774. দরখাস্তের পদ্ধতি সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment