Hindustan PetroleumMiscellaneous Trending News 

হিন্দুস্তান পেট্রোলিয়ামে ৭৩১ নিয়োগ

৭৩১ অফিসার/ জুনিয়র এক্সিকিউটিভ পদে ৭৩১ জনকে নিচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে (HPCL)। ডিপ্লোমাধারী/ গ্র্যজুয়েট/ বি.ই./ বি.টেক./ এমবিএ/ সিএ/ সিএমএ/ এম.এসসি. ডিগ্রিধারী ভারতীয়রা আবেদন করতে পারবেন। ২৫.০৩.২০২৬ তারিখের হিসেবে পদ অনুযায়ী বয়স হতে হবে ২৫ বছর/ ২৫ থেকে ২৭ বছর/ ২৬ থেকে ৪৭ বছর/ ৩৯ থেকে ৪৫ বছর -এর মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, অসং-প্রতিবন্ধীরা ১০, ওবিসি-প্রতিবন্ধীরা ১৩, তফশিলি-প্রতিবন্ধীরা ১৫ বছর এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সহ অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। পদ অনুযায়ী মাইনে। আবেদনের ফি অসংরক্ষিত/ ওবিসিএনসি/ ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে ১৮ শতাংশ জিএসটি সহ মোট ১,১৮০ টাকা। পেমেন্ট গেটওয়ে চার্জ অতিরিক্ত। তফশিলি এবং প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইউপিআই/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। আবেদন করবেন অনলাইনে www.hindustanpetroleum.com ওয়েবসাইটের ‘Careers’ > ‘Current Openings’ -এ গিয়ে, ২৫ মার্চ, ২০২৬ তারিখের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। আবেদন করার সময় ছবি ও সই আপলোড করতে হবে। কোনও প্রশ্ন থাকলে পদের নাম এবং অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে মেইল করতে পারেন career@hpcl.in আইডি-তে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং HPCL/OPEN/HR/3/2025-26. এছাড়া বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment