ISROMiscellaneous 

স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে নিয়োগ

সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার ‘এসডি’ এবং সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার ‘এসসি’ পদে ৪৯ জনকে নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে (SAC)। নিয়োগ হবে আরএফ এবং মাইক্রোওয়েভ, ওয়্যারলেস কমিউনিকেশন/ স্যাটেলাইট কমিউনিকেশন/ ডিজিটাল কমিউনিকেশন, অ্যাগ্রিকালচারাল ফিজিক্স/ অ্যাগ্রিকালচারাল মেটেয়রোলজি (আবহাওয়াবিদ্যা), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সহ মোট ১৬টি ডিসিপ্লিন/ ডোমেইনে।

সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার ‘এসডি’ পদের প্রার্থীদের- অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে এম.ই./এম.টেক/এমএসসি (ইঞ্জিনিয়ারিং)/এমএস/এমএসসি বা সমতুল ডিগ্রি এবং/ অথবা অন্তত ৬৫ শতাংশ নম্বর নিয়ে বি.ই./বি.টেক/বি.এসসি (ইঞ্জিনিয়ারিং)/ সমতুল ডিগ্রি এবং/ অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে বি.এসসি. ডিগ্রি এবং সংশ্লিষ্ট ফিল্ডে পিএইচ.ডি. ডিগ্রিধারী হতে হবে।

সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার ‘এসসি’ পদের প্রার্থীদের- অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত ডিসিপ্লিন বা ডিসিপ্লিনগুলির এম.ই./ এম.টেক. এবং অন্তত ৬৫ শতাংশ নির্ধারিত বিষয়গুলির বি.ই./ বি.টেক. ডিগ্রিধারী হতে হবে। আবার, কয়েকটি সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার ‘এসসি’ পদের প্রার্থীদের- অন্তত ৬৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত ডিসিপ্লিন বা ডিসিপ্লিনগুলির এম.এসসি. ডিগ্রিধারী এবং অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে নির্ধারিত ডিসিপ্লিন বা ডিসিপ্লিনগুলির বি.এসসি./ বি.এসসি. (অনার্স) ডিগ্রিধারী হতে হবে।

সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার ‘এসডি’ পদের মাইনে ৬৭,১০০ – ২,০৮,৭০০ টাকা। ২১.০২. ২০২৬ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার ‘এসসি’ পদের মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে (আবার, কিছু ‘এসসি’ পদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে)।

সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার ‘এসডি’ পদের প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। বাকি সব পদের প্রার্থীদের প্রাথমিক পর্যায়ে আবেদনের ফি ৭৫০ টাকা।

সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার ‘এসডি’ পদের প্রার্থিবাছাই হবে ইন্টারিউয়ের মাধ্যমে। সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার ‘এসসি’ পদের প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

অনলাইনে আবেদন করবেন ইসরো লাইভ রেজিস্টার পোর্টালে (https://www.isro.gov.in (Career tab)) এবং এসএসি-র রিক্রুটমেন্ট পোর্টাল (https://www.sac.gov.in)-এর মাধ্যমে, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ, বিকেল ৫টার মধ্যে। রেজিস্ট্রশন করলে অনলাইন রেজিস্ট্রেশন নম্বর জেনারেট হবে। এটি যত্ন করে লিখে রাখবেন। পরে কাজে লাগবে। বিজ্ঞপ্তি নং SAC:01:2026.দরখাস্ত পূরণ পদ্ধতি সহ সব বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment