air india and carona effectMiscellaneous Trending News 

বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য কঠোর নিয়ম

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিদেশ থেকে ভারতে এলে মেনে চলতে হবে বিধি-নিষেধ। এই কঠোর নিয়ম বলবৎ হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ঘোষণা, বিদেশ থেকে আগত যাত্রীদের ভারতে প্রবেশের পর ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়ম চালু হয়েছে। এই নিয়ম বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে।

দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে।উল্লেখ্য, দেশের মোট ২৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে । সব মিলিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment