বাংলাদেশের ঐতিহাসিক জয়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস তৈরি হল ৷ নিউজিল্যান্ডের ঘরের মাঠে নিউজিল্যান্ডকে পরাজিত করল মুশফিকুর রহিমরা। ছিলেন না বাংলাদেশ ক্রিকেট তারকা শাকিব আল হাসান ৷ নিউজিল্যান্ড প্রথম টেস্টে ৮ উইকেটে পরাজিত হল বাংলাদেশের কাছে। মাউন্ট মাউনগুনাইতে বাংলাদেশ প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেল ৷ ইতিপূর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও ফর্ম্যাটেই জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচের ফলাফল: নিউজিল্যান্ড ৩২৮ ও ১৬৯। বাংলাদেশ ৪৫৮ ও ৪২/২।
নিউজিল্যান্ড বর্তমানে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা দল ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর ড্রেসিংরুমে উল্লাস দেখা গেল বাংলাদেশের ক্রিকেটারদের ৷ বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের অন্যতম কারিগর এবাদত হুসেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট দখল করলেন। প্রথম টেস্টের পঞ্চম দিনে নিউজিল্যান্ড মাত্র ১৬৯ রান করে অলআউট হয়ে যায় ৷ বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য মাত্র ৪০ রান করতে হত ৷ তা তাঁরা মাত্র ২ উইকেট হারিয়ে তুলে নিয়েছে।

